
Advertisement
নতুন আইনের প্রয়োগ সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগের যুগ্ম কমিশনার মো. আব্দুর রাজ্জাক বলেন, এটি নিয়ে ধোঁয়াশার কোনো অবকাশই নেই। যে দিন থেকে আইন কার্যকর হয়েছে, সে দিন থেকেই আইনের প্রয়োগ ঘটিয়েছি আমরা। আমরা গতকাল (১ ডিসেম্বর) থেকেই আইন ভাঙার অপরাধে জরিমানা আরোপ শুরু করেছি। এবং এটি চলমান আছে, থাকবে। সকল যান চালককে নতুন সড়ক আইন মেনে চলারও পরামর্শ দেন এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



