Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ঢাকা আসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
আন্তর্জাতিক ট্র্যাভেল

ঢাকা আসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

By Shamim RezaFebruary 7, 20202 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ সফরে আসতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী মে মাসের শেষের দিকে সফরটি হতে পারে- এমটাই আভাস দিয়েছে ঢাকা ও ইসলামাবাদের দায়িত্বশীল কূটনৈতিক সূত্রগুলো। জানানো হয়েছে- আট মুসলিম রাষ্ট্রের জোট ডি-৮ এর শীর্ষ সম্মেলনে ইমরান খানকে আমন্ত্রণ জানাচ্ছে ঢাকা। ৩০ এবং ৩১ মে ঢাকায় দু’দিনের ওই সম্মেলন আয়োজনের প্রস্তাব করা হয়েছে। শীর্ষ সম্মলেনের আয়োজক হিসাবে ঢাকা ডি-৮ সেক্রেটারিয়েটের সঙ্গে পরামর্শক্রমে প্রস্তাবিত তারিখে সদস্য রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের ব্যস্ততা বা আপত্তি আছে কি-না? জানতে চেয়েছে। সেই ধারাবাহিকতায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতামত জানতে ইসলামাবাদস্থ বাংলাদেশ মিশনের মাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়েও চিঠি পাঠানো হয়েছে। এখনও পাকিস্তান কিংবা ডি-৮ এর অন্য সব সদস্য রাষ্ট্রের জবাব আসেনি দাবি করে সেগুনবাগিচার সংশ্লিষ্ট ডেস্কের দায়িত্বশীল এক কর্মকর্তা রাতে মানবজমিনকে বলেন, সামিটের হোস্ট হিসাবে বাংলাদেশ শীর্ষ নেতাদের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবো- এটাই রেওয়াজ। আমরা সে মতে একটি সম্ভাব্য তারিখ প্রস্তাব করেছি এবং এ নিয়ে পাকিস্তানের সরকারের মতামত চেয়েছি।

তাদের ডেলিগেশন সম্পর্কে ধারণা পেতে প্রস্তাবটি শেয়ার করা হয়েছে। করাচিতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাই কমিশনার নুর-ই হেলাল সাইফুর রহমান গত সপ্তাহে করাচির এক সেমিনারে বলেছেন- ঢাকায় ডি এইট শীর্ষ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রিত। ইমরান খান সেই সম্মেলনে অংশ নেবেন এবং এই সফরের মধ্যদিয়ে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। ওই সেমিনারের বরাতে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন একটি রিপোর্ট করেছে। রিপোর্টে প্রকাশ- বাংলাদেশে পাকিস্তানের বড় বিনিয়োগ আসছে। বাংলাদেশে যে ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে সেখানে পাকিস্তানের ওই বিনিয়োগ আসবে। বিনিয়োগটি এতটাই আকর্ষণীয় যে পাকিস্তানের গণমাধ্যম এটাকে ‘ঐতিহাসিক বিনিয়োগ’ বলে উল্লেখ করেছে। সেমিনারের আয়োজক ছিল করাচিস্থ বাংলাদেশ উপ-হাই কমিশন। উপ-হাই কমিশনার সাইফুর রহমানকে উদ্বৃত করে এক্সপ্রেস ট্রিবিউন জানায়- বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ও সম্ভাবনা বিষয়ে পাকিস্তানী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বন্দর নগরীততে সেমিনাটির আয়োজন করেছিল বাংলাদেশ মিশন।

সেমিনারে ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তারিক আহসানও বক্তব্য রাখেন। সেখানে তিনি বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দেন। ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন না হওয়ায় হাই কমিশনার হতাশা ব্যক্ত করেছেন জানিয়ে ট্রিবিউন তার রিপোর্টে বলেছে, হাই কমিশনারও আশা করেছেন প্রধানমন্ত্রী ইমরান খানের আসন্ন ঢাকা সফর দুই দেশের রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন তথা সার্বিকভাবে ঘনিষ্ঠতায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। রাতে ঢাকা থেকে হাই কমিশনারের সঙ্গে যোগাযোগ করা হলে ডি-৮ সম্মেলনে অংশগ্রহণ বিষয়ে ইমরান খানের দপ্তরের সঙ্গে যোগাযোগে কথা স্বীকার করেন। বলেন, ইসলামাবাদকে শীর্ষ সম্মেলনে সম্ভাব্য তারিখটি শেয়ার করা হয়েছে এবং ওই সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অন্য ব্যস্ততা আছে কি-না তা জানতে চাওয়া হয়েছে। সূত্র: মানবজমিন

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মমতা

দিল্লিতে যে হুশিয়ারি দিলেন মমতা

February 2, 2026
দালাই লামা

গ্র্যামি জিতলেন দালাই লামা

February 2, 2026
Travel

১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি

February 2, 2026
Latest News
মমতা

দিল্লিতে যে হুশিয়ারি দিলেন মমতা

দালাই লামা

গ্র্যামি জিতলেন দালাই লামা

Travel

১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি

দালাই লামা

গ্র্যামি জিতলেন ৯০ বছর বয়সি ধর্মগুরু দালাই লামা

উত্তরপ্রদেশ

বিয়ের ২ মাসেই ফিকে ৯ বছরের প্রেম, স্ত্রীর হাতে খুন স্বামী

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিত, বিশ্ববাজারে তেলের দাম কমলো

ট্রাম্প

কেনেডি সেন্টার বন্ধ করছেন ট্রাম্প

পরিবর্তনের সুফল

ইতালিতে নাগরিকত্ব আইনে সুখবর , সুবিধা পাবেন বাংলাদেশীরাও

বরাদ্দ বাড়ালো ভারত

বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়ালো ভারত

চাঞ্চল্যকর তথ্য

এপস্টেইন নথি: সাংবাদিক খাশোগি আমিরাত শাসকের গুপ্তচর ছিলেন!

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.