
আজ রবিবার (১৮ই এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রট দ্বারা পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ডিএনসিসি এলাকার ৭ নম্বর ওয়ার্ডে ৫ টি মামলায় ২৭ হাজার টাকা, ১৭ নম্বর ওয়ার্ডে ৬ টি মামলায় ৫ হাজার ৮০০ টাকা, ২২ নম্বর ওয়ার্ডে ৬ টি মামলায় ৬০০০ টাকা, ৩৪ নম্বর ওয়ার্ডে ১২ টি মামলায় ১২ হাজার ৯০০ টাকা, ৩৭ নম্বর ওয়ার্ডে ৬ টি মামলায় ৬০০০ টাকা, ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে ১১ টি মামলায় ৮ হাজার ৮৫০ টাকা এবং ৪৬ নম্বর ওয়ার্ডে ৩ টি মামলায় ১১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ৪৯ টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৭৭ হাজার ৭ শত ৫০ টাকা টাকা।
এ সময় সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয় বলে জানিয়ে ডিএনসিসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


