ঢাকা ও আশেপাশের এলাকাসহ নিজেদের অধিভুক্ত সমস্ত এলাকার গ্রাহকদের জন্য দুঃসংবাদ দিয়েছে তিতাস গ্যাস। রক্ষণাবেক্ষণ জনিত কারণে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ অত্যন্ত কম থাকবে বলে জানানো হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।
বার্তায় বলা হয়েছে, একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণ জনিত কারণে বন্ধ থাকায় এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাওয়ায় আগামীকাল সোমবার রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে।
আরও পড়ুনঃ
একাধিক স্ক্রিনশট ফাঁস করলেন ঢাবি শিক্ষক মোনামি, পাচ্ছেন হত্যার হুমকি!
গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


