কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় গাড়ি বিকল হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
রবিবার (২৪ মে) সকাল সাড়ে ৭টা থেকে এ পর্যন্ত যানজট রয়েছে।
জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হলে যানবাহন চলাচলে বিঘ্ন হয়। বিকল গাড়িটি সড়ক থেকে সরাতে দেরি হওয়া এই অবস্থায় সৃষ্টি হয়। ফলে সেই চাপ সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা হতে মদনপুর এসে পৌঁছায়।
বাধন পরিবহনের যাত্রী আসলাম মিয়া বলেন, আমি ৩০ মিনিটের বেশি সময় ধরে চৈত্র স্ট্যান্ডের সামনে আটকে রয়েছি। দীর্ঘ জ্যামে গাড়ি নড়াচড়া করছে না। তবে জ্যামের কারণ জানতে পারেনি।
কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে ফেরার পথে শাহাবুদ্দিন নামে এক পরিবহন চালক বলেন, সম্ভবত কোনো গাড়ি দুর্ঘটনার মুখে পড়ায় এ যানজট সৃষ্টি হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হওয়ায় আমাদের অংশে চাপ পড়েছে। তবে বিকল গাড়িটি সরানো হয়েছে এবং যানজটও ছুটে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



