
বিবৃতিতে জানানো হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের পূর্ণাঙ্গ কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো।
বিবৃতিতে আরো জানানো হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ও সংগ্রামে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের দিক-নির্দেশনা মতে ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও গতিশীল করে গড়ে তোলার অভিপ্রায়ে আগামী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটের নেতা-কর্মীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে বিলুপ্ত ইউনিটগুলোতে নতুন কমিটি গঠন করা হবে।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বুধবার কার্যনির্বাহী এক সাংগঠনিক সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও বিবৃতিতে জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



