Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ইশরাত জাহান পিংকি (২৫) নামে এক গৃহবধূ। চার সন্তানের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে শিশু রয়েছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে হাসপাতালের গাইনি বিভাগে সিজারের মাধ্যমে পিংকির চার সন্তানের জন্ম হয়। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক।

তিনি বলেন, বাচ্চাদের মা সুস্থ আছেন। চার শিশু সাত মাসে জন্ম নেয়ায় কিছুটা সমস্যাও রয়েছে। ওজনও তুলনামূলক কম, একজনের ওজন এক কেজি তিনশ গ্রাম, বাকি তিন জনের ওজন নয়শত পঞ্চম গ্রাম করে। তাই তাদের শিশু আইসিইউর প্রয়োজন হয়। আমাদের এখানে তাৎক্ষণিকভাবে আইসিইউ খালি না থাকায় প্রথমে বাহিরের একটি বেসরকারি হাসপাতালে রাখতে হয়েছে তাদের। পর দিন বেড খালি হওয়ার পর তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ইউনিটের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে নবজাতক ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। এখানে তাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ঘোষপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী ইশরাত জাহান পিংকি। এর আগে তাদের মাহিন (৪) নামে এক পুত্র সন্তান রয়েছে।

সিরাজুল ইসলাম জানান, তিনি একটি কোম্পানিতে সেলসম্যানেরর চাকরি করেন। ঢাকায় বাড্ডার সাঁতারকুলে তারা থাকেন। গত বৃহস্পতিবার স্ত্রী পিংকিকে হাসপাতালে ভর্তি করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.