Advertisement

জুমবাংলা ডেস্ক : আজ রবিবার দীর্ঘ ৮ বছর বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ম্যানচেস্টার রুটের ফ্লাইট। লাভজনক এই রুটটি চালুর উদ্যোগ বিভিন্ন সময় নেয়া হলেও সফলতা পর্যবসিত হয়েছে এবারই মাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

তিনি জানান, ৫ জানুয়ারি এ রুট পুনরায় চালু হতে যাচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন।

বিমান বহরে সদ্য সংযোজিত ‘বোয়িং ৭৮৭-৯’ ড্রিমলাইনার দিয়ে শুরু হচ্ছে ঢাকা-ম্যানচেস্টার রুটের যাত্রা। প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন এই রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বিমানের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-০০৭ সকাল দশটায় সরাসরি ম্যানচেস্টারের উদ্দেশ্যে উড্ডয়ন করবে।

জানা গেছে, যুক্তরাজ্যের ম্যানচেস্টারে প্রায় ৯০ হাজার বাংলাদেশি বসবাস করেন। তাদের অনেক দিনের আকাঙ্ক্ষা ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট। প্রাথমিকভাবে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়ে পরিচালিত করা হবে রুটটি। সর্বমোট আসন সংখ্যা ২৯৮টি। এর মধ্যে ৩০টি বিজনেস ক্লাস, ২১টি প্রিমিয়াম ইকোনমি ক্লাস ও ২৪৭টি ইকোনমি ক্লাসের আসন রয়েছে।

উল্লেখ্য, এটি বিমানের ১৭তম রুট। উড়োজাহাজ সংকটের কারণে ২০১২ সালের সেপ্টেম্বরে রুটটিতে ফ্লাইট বন্ধ করে দিয়েছিল বিমান। প্রায় ৮ বছর পর এই রুট চালু হতে যাচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন বিভাগ সূত্রে জানা যায়, আরও এক সপ্তাহ আগেই এই রুটের সমস্ত টিকেট বিক্রি হয়ে গেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.