
বুধবার (১৪ জুলাই) সকালে এই রিপোর্ট লেখা পর্যন্তও একই চিত্র দেখা গেছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাহজালাল আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝিতে অবস্থিত লাঙ্গলবন্ধ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামত করা হচ্ছে। এ কারণে মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত যানবাহনসমূহ শুধু সেতুর একপাশ দিয়ে চলাচল করে। এ ছাড়া রাত ১০টার পর থেকে বুধবার (১৪ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত লাঙ্গলবন্ধ সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
এ অবস্থায় সড়ক বিভাগ থেকে বিকল্প পথ হিসেবে হালকা যানবাহনসমূহকে মোগড়াপাড়া-কাইকারটেক ব্রিজ-নবীগঞ্জ-মদনপুর সড়ক এবং ভারী যানবাহনসমূহকে কাঁচপুর-ভুলতা-নরসিংদী-ভৈরব ব্রিজ-সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। যার কারনে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসেড়কে যানজট বেড়েছে।
ওসি আরও জানান, লাঙ্গলবন্ধ সেতু মেরামতের কারণে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসেড়কে ভারী গাড়ির চাপ বেড়েছে। এর মধ্যে মালবাহী কন্টেইনার, কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



