জুমবাংলা ডেস্ক : ঢাকা ১০ আসনের উপ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা।

Advertisement
মনোনয়নপত্র জমার শেষ দিনে, রাজধানীর আগারগাওয়ের ইটিআই ভবনে, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন তারা। ব্যারিস্টার ফজলে নুর তাপসের ছেড়ে দেয়া এই আসনে, বুধবার (১৯ ফেব্রুয়ার) দুপুরে আওয়ামী লীগ থেকে মনোনয়ন জমা দিতে আসেন, ব্যবসায়ী নেতা শফিউল আলম মহিউদ্দিন। এর আগে বিএনপি থেকে মনোনয়ন জমা দেন, শেখ রবিউল আলম রবি। এসময় তিনি জানান, দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপি এই আসনে জয় পাবে বলেও আশা তার। সেই সাথে শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকারও ঘোষণা দেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



