Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার ঢাকা–১৮ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, নির্বাচন ঘিরে বাড়ছে বিতর্ক
জাতীয় বিভাগীয় স্লাইডার

ঢাকা–১৮ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, নির্বাচন ঘিরে বাড়ছে বিতর্ক

By Arif ArmanFebruary 1, 20262 Mins Read

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
বিশেষ প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্বপূর্ণ আসন ঢাকা–১৮–এ নির্বাচনী পরিবেশ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন ও তার সমর্থকদের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ উঠেছে।

ধর্মীয় উপাসনালয়ে প্রচারণা, গভীর রাতে মিছিল এবং ভোটারদের প্রভাবিত করতে খাদ্যসামগ্রী বিতরণের অভিযোগে এলাকায় রাজনৈতিক উত্তাপ ও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে প্রার্থীর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয় একাধিক সূত্র জানায়, গত ৩১ জানুয়ারি রাত আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের আহাবর এলাকায় একটি মন্দির প্রাঙ্গণে বিএনপি প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী প্রচারণা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। নির্বাচন আচরণবিধি অনুযায়ী মসজিদ, মন্দির, গির্জাসহ কোনো ধর্মীয় উপাসনালয়ে প্রচারণা চালানো এবং নির্ধারিত সময়সীমার বাইরে মিছিল বা শোডাউন করা নিষিদ্ধ। অভিযোগকারীদের দাবি, ওই রাতে মিছিলসহ স্লোগান ও গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

গুপ্তরা বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছে: তারেক রহমান

Advertisement

এদিকে একই দিনে সকালে ডুমনী এলাকায় ভোটারদের ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে একটি ক্লাবে ডেকে নেওয়া হয়—এমন অভিযোগও উঠেছে। উপস্থিত ব্যক্তিদের কাছ থেকে ভোটার পরিচয়পত্রের কপি সংগ্রহের পর প্রত্যেককে দুই কেজি করে চাল বিতরণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। নির্বাচন পর্যবেক্ষকদের মতে, কোনো প্রার্থী বা তার পক্ষে খাদ্য বা উপহারসামগ্রী বিতরণ ভোটারদের প্রভাবিত করার প্রচেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে, যা আচরণবিধির পরিপন্থী।

এর আগে গত ২৬ জানুয়ারি একই ওয়ার্ডে অন্য এক জোট প্রার্থী আরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনাও সামনে আসে। অভিযোগ ওঠে, স্থানীয় বিএনপির নেতা দিদার মোল্লার নির্দেশে এ হামলা সংঘটিত হয়েছে এবং এতে প্রার্থী আহত হন।

পরবর্তীতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্থানীয় বিএনপির বিতর্কিত নেতা দিদার মোল্লাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

নির্বাচন সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসনে ওঠা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা জরুরি। অভিযোগের সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হলে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা সহজ হবে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    mahfuz-alam

    নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

    August 3, 2026
    Logo

    ৫ আগস্ট যাদের ছুটি নেই

    August 3, 2026
    Sohel Taz

    ‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

    August 2, 2026

    Latest News

    mahfuz-alam

    নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

    Logo

    ৫ আগস্ট যাদের ছুটি নেই

    Sohel Taz

    ‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

    Harano

    হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

    রাজস্ব

    নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

    nid

    সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

    e-return

    ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

    এলএনজি টার্মিনাল বন্ধ

    হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

    Boni Amin

    কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

    হাইকোর্ট

    পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa