Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী জয়ী
জাতীয় স্লাইডার

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী জয়ী

By Hasan MajorNovember 12, 20202 Mins Read

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী জয়ী

Advertisement
জুমবাংলা ডেস্ক: ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে নৌকার প্রার্থীরা।

ঢাকা-১৮তে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান পরাজিত করেছেন বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীরকে। অন্যদিকে সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের তানভীর শাকিল জয়ের কাছে পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থী মো. সেলিম রেজা।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হয়। যদিও বিএনপি ভোট অনিয়ম ও কারচুপির অভিযোগে আনুষ্ঠানিকভাবে দুই আসনের উপ-নির্বাচন প্রত্যাখ্যান করেছে।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, ভোট সব জায়গায় শান্তিপূর্ণভাবেই হয়েছে। কোথাও কোনো খারাপ খবর পাইনি। আর গণমাধ্যমেও দেখিনি যে, ভোটকেন্দ্রে গণ্ডগোল হয়েছে, মারামারি হয়েছে বা ভোটকেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে, এ ধরনের কোনো ঘটনা দেখিনি। বিএনপির অভিযোগ জেনারেল।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ঢাকা-১৮ আসনে ২১৭টি কেন্দ্রের সব কয়টির ফলে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে ভোট পড়েছে ৭৫ হাজার ৮২০ ভোট। অন্যদিকে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে পেয়েছে ৫ হাজার ৩৬৯ ভোট। শতকরা ভোট পড়েছে ১৪ দশমিক ১৮শতাংশ।

ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা ১৩৫৩টি। মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫জন এবং নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৩জন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬ জন। অন্য চারজন হলেন জাতীয় পার্টি-জাপার মো: নাসির উদ্দিন সরকার (প্রাপ্ত ভোট-৩২৫), বাংলাদেশ কংগ্রেসের মো:ওমর ফারুক (৯১), গণফ্রন্টের কাজী মো:শহীদুল্লাহ (১২৬) ও পিডিপির মো: মহিববুল্লা বাহার (৮৭)।

অন্যদিকে, রাত ৯টা পর্যন্ত প্রাপ্ত খবরে সিরাজগঞ্জ-১ আসনে ১৬৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৬টির প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকের তানভীর শাকিল জয় পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৮২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. সেলিম রেজা পেয়েছেন মাত্র ১২১টি ভোট। এই আসনে আওয়ামী লীগ এবং বিএনপির দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সিরাজগঞ্জের কাজীপুর, সদরের একাংশ ও একটি পৌরসভা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৬০৩জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬৪১জন এবং নারী ভোটার ১ লাখ ৭৩ হাজার ৯৬২জন। ১৬৮টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন গত ৯ জুলাই মারা যাওয়ায় ঢাকা-১৮ আসন এবং মোহাম্মদ নাসিম ১৩ জুন মারা গেলে সিরাজগঞ্জ-১ আসন শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ। গত ২৮ সেপ্টেম্বর এ দুটি আসনের তফসিল ঘোষণা করে ইসি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

July 16, 2026
নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

July 16, 2026
সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

July 16, 2026

Latest News

শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

ইসি

খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি

Salman F Rahman

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

জ্বালানি তেলের মজুত

জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে ডিপো নির্মাণের উদ্যোগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa