Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঢাকাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নেয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা: তাজুল
জাতীয়

ঢাকাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নেয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা: তাজুল

By Hasan MajorNovember 22, 20202 Mins Read

ঢাকাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নেয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা: তাজুল

Advertisement
জুমবাংলা ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ঢাকা মহানগরীকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বিশেষ পরিকল্পনা গ্রহণের পাশাপাশি একটি ডাটা ব্যাংক তৈরি করা হবে।

তিনি বলেন, নগর স্থপতি ও নগর পরিকল্পনাবিদদের মতামত নিয়ে সমন্বিতভাবে এই বিশেষ পরিকল্পনা ও ন্যাশনাল ডাটা ব্যাংক তৈরি করা হবে। যা ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ)’র গাইড লাইন হিসেবে কাজ করবে। স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার মাধ্যমে ‘ইমপ্যাক্ট অ্যাসেসম্যান্ট’ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রী বলেন, ড্যাপ বাস্তবায়ন করতে হলে অবশ্যই জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, নগর স্থপতি ও পরিকল্পনাবিদসহ সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করতে হবে। কারণ সমন্বিত উদ্যোগ ছাড়া এটি বাস্তবায়ন করা খুবই কঠিন।

তাজুল ইসলাম আজ মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের নেতাদের সঙ্গে ড্যাপ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, রাজধানীতে যেসকল ভবন আছে এবং পরবর্তীতে যেসকল ভবন নির্মাণ করা হবে সে ভবনগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে রাস্তা রাখতে হবে। সুউচ্চ ভবন নির্মাণ করে হাজার হাজার মানুষের আবাসনের ব্যবস্থা করলে অবশ্যই রাস্তাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ঢাকা শহরে যে সকল খাল রয়েছে, সেগুলোকে পরিকল্পিতভাবে হাতিরঝিলের সঙ্গে সংযোগ স্থাপন করে ওয়াটার ট্রান্সপোর্ট হিসেবে উপযোগী করে তোলা হবে এবং দুই পাশে ওয়াকওয়ে নির্মাণ করা হবে।

মন্ত্রী আরও বলেন, এতে রাজধানী অপরূপ দৃশ্য ধারণ করবে। বিনোদনের জন্য আর বিদেশ যেতে হবে না। এ লক্ষ্যে দু’টি প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

রাজধানী উন্নয়ন কতৃপর্ক্ষ (রাজউক)কে আরও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী, রাজউকের চেয়ারম্যান মো. সাঈদ নূর আলম, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি জালাল আহমেদ, সাবেক সভাপতি ড. আবু সাঈদ, সহ-সভাপতি এহসান খান, রাজউকের নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম ও মো. আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

July 16, 2026
নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

July 16, 2026
সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

July 16, 2026

Latest News

শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

ইসি

খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি

Salman F Rahman

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

জ্বালানি তেলের মজুত

জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে ডিপো নির্মাণের উদ্যোগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa