রাজধানী ঢাকায় আজ সকালে সূর্যের দেখা মিললেও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন ছিল। তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের বেলা তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব কথা জানানো হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ।
পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে থাকবে। একই সঙ্গে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আরও পড়ুনঃ
সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত
ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ৫৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ২৪ মিনিটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


