Advertisement
জুমবাংলা ডেস্ক :  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছে সি৪০ সিটিজের একটি প্রতিনিধিদল।

সোমবার (১৩ মে) সি৪০ সিটিজের নির্বাহী পরিচালক মার্ক ওয়াটসের নেতৃত্বাধীন প্রতিনিধিদল কার্জন হল, ঢাকা ফটক ও লালবাগ কেল্লা পরিদর্শন করে।

এর আগে প্রতিনিধিদল বেলা সাড়ে ১১টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নগর ভবন আসে। এ সময় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মার্ক ওয়াটসহ প্রতিনিধিদলকে স্বাগত জানান।

প্রতিনিধিদলের উদ্দেশ্যে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলায় সিটি করপোরেশন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ঢাকাকে একটি বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। এ সময় সি৪০ সিটিজের নির্বাহী পরিচালক মার্ক ওয়াটস এসব উদ্যোগের প্রশংসা করেন।

প্রতিনিধিদল নগর ভবনে ছাদ থেকে ওসমানী উদ্যানসহ আশপাশের পরিবেশ অবলোকন ও করপোরেশনে স্থাপিত জরুরি পরিচালন কেন্দ্র পরিদর্শন করে। পরে নগর ভবন প্রাঙ্গণে একটি সোনালু গাছের চারা রোপণ করা হয়। এরপর রিকশাযোগে প্রতিনিধিদল কার্জন হলে যায় এবং সেখান থেকে ঘোড়ার গাড়িযোগে ঢাকা ফটক পরিদর্শনে যায়। সেখান থেকে প্রতিনিধিদল লালবাগ কেল্লা পরিদর্শন করে।

ওয়াটসের নেতৃত্বাধীন ৫ সদস্যের এই প্রতিনিধিদলে ছিলেন সংস্থার দক্ষিণ ও পশ্চিম এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক শ্রুতি নারায়ণ, দক্ষিণ ও পশ্চিম এশিয়া অঞ্চলের এনগেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র ম্যানেজার কানুপ্রিয়া কাইকেয়া, এনগেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন বিভাগের ম্যানেজার সানজানা আচার্য ও সি৪০ সিটিজের কনসালটেন্ট সালোনি গুপ্তা।

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক হায়দর আলী, অঞ্চল-১ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কাউন্সিলরদের মধ্যে ১৪ নম্বর ওয়ার্ডের ইলিয়াছুর রহমান বাবুল, ২০ নম্বর ওয়ার্ডের ফরিদ উদ্দিন আহমেদ রতন, ২১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, ২৪ নম্বর ওয়ার্ডের মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, ২৫ নম্বর ওয়ার্ডের মো. আনোয়ার ইকবাল সেন্টু ও ২৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হাসিবুর রহমান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হবে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.