Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঢাকায় আসছেন মোদি-মাহাথির-প্রণব ও সোনিয়া
জাতীয়

ঢাকায় আসছেন মোদি-মাহাথির-প্রণব ও সোনিয়া

By Shamim RezaJanuary 7, 20202 Mins Read

ঢাকায় আসছেন মোদি-মাহাথির-প্রণব ও সোনিয়া

Advertisement
জুমবাংলা ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর মূল অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী ঢাকায় আসবেন।

একইসঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসার সম্মতি দিয়েছেন মালেশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ, আরব আমিরাতের ক্রাউন প্রিন্স, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, ওআইসি সেক্রেটারি জেনারেল ও ভুটানের রাজা।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক কর্মসূচি ও যোগাযোগ উপ-কমিটির সভায় এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বা মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে নরেন্দ্র মোদি, প্রণব মুখার্জি, আরব আমিরাতের ক্রাউন প্রিন্স, বান কি মুন, ওআইসির সেক্রেটারি জেনারেল, ভুটানের রাজা ও মাহাথির মুহাম্মদ আসতে সম্মতি দিয়েছেন।

বছরজুড়ে এই আয়োজনে বিশ্ব নেতাদের মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও ঢাকায় আসতে পারেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

২০২০ সালের ১৭ মার্চ শুরু হয়ে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত হবে। এ উপলক্ষে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের নানা প্রান্তে বছরজুড়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।

বঙ্গবন্ধুর এই জন্মশত বার্ষিকীতে মূল অনুষ্ঠানে আন্তর্জাতিক ব্যক্তিত্ব ও বিশ্বনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

২০২০ সালে পূর্ণ হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং ২০২১ সাল হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী জাঁকজমকভাবে পালন করবে বাংলাদেশ।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের ৭৭ টি মিশনে তিনশোর মতো অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠক শেষে কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের (১০ জানুয়ারি) আবহ সৃষ্টি করে জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু উদ্বোধন হবে। ওই দিন বিকাল ৫টায় বাংলাদেশ বিমান বাহিনীর ১৩০জে উড়োজাহাজ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অবতরণ করবে। আর এর মধ্য দিয়েই শুরু হবে মুজিববর্ষের ক্ষণগণনা।

১৯৭১ সালের ১০ জানুয়ারি বিশ্বের বুকে বাংলাদেশ নামের নতুন একটি রাষ্ট্রে ফিরে আসেন শেখ মুজিবুর রহমান। দিনটিকে স্মরণ করার জন্য তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রতীকী বিমান অবতরণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আবহ সৃষ্টি করে জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু উদ্বোধন হবে।

কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই রাজধানীসহ সারাদেশের সকল বিভাগ, জেলা ও উপজেলায় স্থাপিত ঘড়িতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa