Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার ঢাকায় দশম ডি-৮ শীর্ষ সম্মেলন শুরু ৮ এপ্রিল
আন্তর্জাতিক জাতীয় স্লাইডার

ঢাকায় দশম ডি-৮ শীর্ষ সম্মেলন শুরু ৮ এপ্রিল

By Hasan Majorমার্চ 31, 20213 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ ৮ এপ্রিল দশম ডেভেলপিং-৮ (ডি-৮) শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। সংগঠনটির সদস্যভুক্ত দেশগুলোর কাছ থেকে অধিকতর বিনিয়োগ ও বাণিজ্যের লক্ষ্যে ভার্চুয়ালি সম্মেলনটির আয়োজন করা হচ্ছে।

আজ এক ভার্চুয়াল ব্রিফিংকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘শীর্ষ সম্মেলনের পর, বাংলাদেশ দুই বছরের জন্য ডি-৮ এর সভাপতিত্ব করবে, যার ফলে বাংলাদেশ তার অসামান্য অর্থনৈতিক ও উন্নয়ন সাফল্যের কথা বিশ্বের কাছে তুলে ধরার সুযোগ পাবে।’

তিনি বলেন, বাংলাদেশ আগামী দুই বছরের জন্য ডি-৮ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস (সিসিআই)’র সভাপতিত্ব করবে, যা ঢাকাকে ডি-৮ সদস্য রাষ্ট্রসমূহের কাছ থেকে অধিকতর বাণিজ্য ও বিনিয়োগ আনতে ঢাকাকে সহায়তা করবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শীর্ষ সম্মেলনটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন এবং অপর সাতটি ডি-৮ সদস্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন।

ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন, যা ডেভেলপিং-৮ নামেও পরিচিত। সংগঠনটি আটটি উন্নয়নশীল মুসলিম দেশ নিয়ে গঠিত। সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। শীর্ষ সম্মেলনে ডি-৮ এর বর্তমান সভাপতি তুরস্ক আগামী দুই বছরের জন্য বাংলাদেশের কাছে সভাপতিত্ব হস্তান্তর করবে।

মোমেন বলেন, শীর্ষ সম্মেলন শেষে, সদস্য-রাষ্ট্রগুলোর অর্থনৈতিক সহযোগিতার সম্পূর্ণ সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে ডি-৮ প্লাটফরমটিকে অধিকতর কার্যকর করতে ‘ডি-৮ ডেসেনিয়েল রোডম্যাপ ২০২০-২০৩০’ এবং ‘ঢাকা ডিক্লিয়ারেশন ২০২১’ গৃহীত হতে পারে।

তিনি বলেন, দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে, সদস্য রাষ্ট্রগুলো আন্তর্জাতিক অর্থনীতি ও বাণিজ্যের পাশাপাশি ব্যবসা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, শিল্প এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, পরিবহণ, জ্বালানী এবং খনিজ সম্পদ ও পর্যটন- আন্তঃডি-৮ সহযোগিতার এই ছয়টি ক্ষেত্রে একটি সমন্বিত নীতিমালা তৈরি করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী উদযাপনকালে এই ডি-৮ শীর্ষ সম্মেলনের আয়োজন ঢাকার জন্য বহুমুখী কূটনীতির সুযোগ সৃষ্টির পাশাপাশি ঢাকাকে বিশেষ গুরুত্বপূর্ণ করে তুলবে।

ডি-৮ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি হিসেবে ভার্চুয়ালি ৫-৬ এপ্রিল ডি-৮ কমিশনের ৪৩তম অধিবেশন এবং ৭ এপ্রিল ১৯তম ডি-৮ কাউন্সিল অব মিনিস্টার্স অনুষ্ঠিত হবে। শীর্ষ সম্মেলনের ফাঁকে ৫ এপ্রিল ডি-৮ বিজনেস ফোরাম ও প্রথম ডি-৮ ইয়ুথ সামিট ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

সম্মেলনটির প্রতিপাদ্য-‘পার্টনারশিপ ফর এ ট্রান্সফরমেটিভ ওয়াল্ড: হার্নেসিং দ্য পাওয়ার অব ইয়ুথ এন্ড টেকনোলোজি’ উল্লেখ করে তিনি বলেন, ইয়ুথ সামিটে ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর ১৫০ তরুণ প্রতিনিধি অংশ নেবে।

তরুণদের উদ্ভাবন ও সম্ভাব্যতা তুলে ধরতেই এই প্রতিবাদ্য গ্রহণ করা হয়েছে।

মোমেন বলেন, দি ইউনিয়ন অব চেম্বার্স এন্ড কমোডিটি এক্সচেঞ্জ অব তুর্কি (টিওবিবি) পরবর্তী দুই বছরের জন্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর কাছে সভাপতিত্ব হস্তান্তর করবে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও ব্রিফিংকালে কথা বলেন।

গত বছরের মে মাসে দশম ডি-৮ শীর্ষ সম্মেলনটি ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে এটি বিলম্বিত হয়। বৈশ্বিক অর্থনীতিতে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান উন্নয়নে এবং বাণিজ্যিক সম্পর্কে বৈচিত্র ও নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৯৯৭ সালে ডি-৮ গঠিত হয়। ১৯৯৯ সালে বাংলাদেশ ২য় ডি-৮ শীর্ষ সম্মেলনের আয়োজন করে।-বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
সাক্ষ্যগ্রহণ

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

জুন 14, 2026
ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈম হাসানকে মারধর: ওসি প্রত্যাহার

জুন 14, 2026
বিক্ষোভ মিছিল

শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ, জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডার অভিযোগ

জুন 14, 2026
Latest News
সাক্ষ্যগ্রহণ

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈম হাসানকে মারধর: ওসি প্রত্যাহার

বিক্ষোভ মিছিল

শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ, জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডার অভিযোগ

ঝড়ের শঙ্কা

সকাল ৯টার মধ্যে ৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

সদর হাসপাতালে আইসিইউ চালু

দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

কক্সবাজার-চট্টগ্রাম সড়ক ছয় লেইন করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

Police

পুলিশকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকারের নানা উদ্যোগ

Iran

২৪ ঘণ্টার মধ্যে ইরান আমেরিকা ঐতিহাসিক শান্তি চুক্তি!

rain

রাত ১টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa