Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল

By Hasnat JubaerAugust 31, 2019Updated:August 31, 20192 Mins Read

ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল

Advertisement

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে বাংলাদেশে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। শুক্রবার (৩০ আগস্ট) দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনস যোগে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছায় তারা।

সকাল সাড়ে ১১টার দিকে আফগানিস্তান দল ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। দুপুর ১২টায় তাদের বহনকারী বিমান চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আফগানিস্তান দলকে হোটেল রেডিসন ব্লুতে নিয়ে যাওয়া হয়।

আজ কোনও অনুশীলন না করলেও শনিবার (৩১ আগস্ট) দুপুরে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানিস্তান।। এরপর ১-২ সেপ্টেম্বর এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের সঙ্গে দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে তারা। ৫-৯ সেপ্টেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্টে টাইগারদের মুখোমুখি হবে কাবুলিওয়ালাদের দল।

এদিকে ৮ সেপ্টেম্বর জিম্বাবুয়ে ক্রিকেট দল ঢাকা আসবে। বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে ৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছাবে জিম্বাবুয়ে। ১৩ সেপ্টেম্বর শুরু হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ফাইনাল হবে ২৪ সেপ্টেম্বর, মিরপুরে।

টেস্ট সূচি:

৫-৯ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট, ভেন্যু- চট্টগ্রাম

ত্রিদেশীয় সিরিজ: টি-টোয়েন্টি

১৩ সেপ্টেম্বর : বাংলাদেশ-জিম্বাবুয়ে, মিরপুর

১৪ সেপ্টেম্বর : আফগানিস্তান-জিম্বাবুয়ে, মিরপুর

১৫ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান, মিরপুর

১৮ সেপ্টেম্বর : বাংলাদেশ-জিম্বাবুয়ে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

২০ সেপ্টেম্বর : আফগানিস্তান-জিম্বাবুয়ে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

২১ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

২৪ সেপ্টেম্বর : ফাইনাল, মিরপুর।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasnat Jubaer
  • Facebook
  • X (Twitter)

Hasnat Jubaer is part of the iNews Desk editorial team, contributing to daily news coverage with a focus on accuracy, clarity, and timely reporting. Working collaboratively within the newsroom, he helps ensure stories are well-researched, clearly written, and aligned with editorial standards. His work supports iNews’ commitment to delivering reliable and relevant news to a global audience.

Related Posts
বিশ্বকাপে খেলা

বিশ্বকাপে খেলার আড়ালে মানসিক চাপ, যা বলছেন বিজ্ঞানীরা

July 4, 2026
স্মরণীয় বিশ্বকাপ

স্মরণীয় বিশ্বকাপ শেষে ভোজিনিয়ার আবেগঘন বার্তা

July 4, 2026
কেপ ভার্দে

‘এখন কেউ বলবে না, কেপ ভার্দে কোথায়’

July 4, 2026

Latest News

বিশ্বকাপে খেলা

বিশ্বকাপে খেলার আড়ালে মানসিক চাপ, যা বলছেন বিজ্ঞানীরা

স্মরণীয় বিশ্বকাপ

স্মরণীয় বিশ্বকাপ শেষে ভোজিনিয়ার আবেগঘন বার্তা

কেপ ভার্দে

‘এখন কেউ বলবে না, কেপ ভার্দে কোথায়’

ফিফা সভাপতি

‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

মেসি

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি

মেসি

কেপ ভার্দের খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলে জার্সি উপহার দিলেন মেসি

Messi

কেপ ভার্দের ফুটবলারদের নিয়ে মেসির মজার মন্তব্য

ticket

বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা

WorldCup

আজ রাত থেকেই শুরু শেষ ষোলোর ম্যাচ, জানুন কে কার মুখোমুখি হচ্ছে

মেসি

আর্জেন্টিনার শুধরে নেওয়ার মতো ‘অনেক ভুল’ রয়েছে : মেসি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa