Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঢাবি’র মধুর ক্যান্টিনে ছাত্রদলের ওপর হামলা
জাতীয় বিভাগীয় সংবাদ রাজনীতি

ঢাবি’র মধুর ক্যান্টিনে ছাত্রদলের ওপর হামলা

By Protik HossainOctober 20, 2019Updated:October 20, 20192 Mins Read

edited-chatrodol-1571563129835

Advertisement
মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘যারা মধুর ক্যান্টিনে এসে ‘৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ স্লোগান দেয় তাদের অবাঞ্ছিত ঘোষণা করতে দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন ছিল। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধবিরোধী স্লোগান দিলে আমাদের মঞ্চের নেতা-কর্মীরা তাদের বাধা দেয়’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (২০ অক্টোবর) হামলায় চারজন নেতাকর্মী মারাত্মক আহত হয়েছেন বলে অভিযোগ করেছে ছাত্রদল।

ছাত্রদলের অভিযোগ, দুপুর সোয়া ১২টার দিকে মধুর ক্যান্টিন থেকে বের হওয়ার পথে তাদের ওপর অতর্কিত হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এসময় ছাত্রদলের দুই নারী নেত্রীকে গালিগালাজ করা হয়। একপর্যায়ে ছাত্রদলের নেত্রী কানেতা ইয়া লাম লামকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা। মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুনের নেতৃত্বে এহামলা হয়। রড, স্ট্যাম্প ও চেয়ার দিয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। হালকা ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী স্লোগান দেওয়া নিয়ে এই ঘটনা ঘটে বলে জানান তিনি।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসিরের অভিযোগ, তারা মধুর ক্যান্টিন থেকে বের হচ্ছিলেন। এসময় অতর্কিতভাবে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে। এসময় তাদের দুই নারী নেত্রীকে গালিগালাজ করা হয়। তাদের ওপর হামলা চালানো হয়।

হামলায় আহতরা হলেন, জিয়া হলের ভিপি প্রার্থী তারেক হাসান মামুন, যুগ্ম-আহ্বায়ক শাহাজান শাওন, ছাত্রদলের সভাপতি প্রার্থী মামুন খান, বেসরকারি বিশ্ববিদ্যালয় যুগ্ম-আহ্বায়ক ওবায়দুল্লাহ নাঈম, কানেতা ইয়া লাম লাম, মানসুরা আলম।

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, “শুনেছি মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের হাতা-হাতির ঘটনা ঘটেছে। কোনও ঘটনা ঘটলেই ছাত্রলীগকে দোষারোপ করা ছাত্রদলের অভ্যাসে পরিণত হয়েছে।”

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “যারা মধুর ক্যান্টিনে এসে ‘৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ স্লোগান দেয় তাদের অবাঞ্ছিত ঘোষণা করতে আমাদের দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন ছিল। একপর্যায়ে ছাত্রদলের নেতা-কর্মীরা মুক্তিযুদ্ধবিরোধী স্লোগান দিলে আমাদের মঞ্চের নেতাকর্মীরা তাদের বাধা দেয়। পরে তা হাতা-হাতিতে পরিণত হয়। কোনও হামলার ঘটনা ঘটেনি।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026

Latest News

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa