Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে বিএনপির হরতাল
জাতীয় রাজনীতি স্লাইডার

ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে বিএনপির হরতাল

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 2, 20202 Mins Read
ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে বিএনপির হরতাল
ফাইল ছবি

জুমবাংলা ডেস্ক : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক ‘কারচুপির’ অভিযোগে ফল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা হরতাল রবিবার রাজধানীতে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।

এর আগে শনিবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ এ হরতালের ডাক দেন।

সিটি নির্বাচনের পরের দিন আজ সকালের দিকে রাস্তায় যানবাহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বৃদ্ধি পাচ্ছে।

এদিকে হরতাল ডাকা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিকে রাজধানীর রাস্তায় তেমনভাবে চোখে পড়েনি। আবার কোথাও থেকে কোনো অপ্রীতিকর ঘটনার তথ্যও পাওয়া যায়নি।

Advertisement

এর আগে, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ উভয় সিটি করপোরেশনে শনিবারের নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস জয় পেয়েছেন।

দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী তাপস ৪ লাখ ৩৬ হাজার ৫৯৫ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিএনপির ইশরাক হোসেনকে পরাজিত করেছেন। ইশরাক পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

অন্যদিকে, উত্তরে ক্ষমতাসীন দলের প্রার্থী আতিকুল ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

নির্বাচনে ভোটারদের ‘স্বল্প উপস্থিতি’, বিক্ষিপ্ত সহিংসতা ও ভোটকেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগের মধ্য দিয়ে দিনব্যাপী ভোট অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে ভোটগ্রহণ কাজে প্রচলিত ব্যালট পেপারের বদলে পুরোপুরিভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়। এ নিয়ে ভোটার ও প্রার্থী উভয়ের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ঢাকার দুই সিটিতে ভোটার রয়েছেন সাড়ে ৫৪ লাখেরও বেশি।

প্রাথমিক তথ্য অনুযায়ী কেন্দ্রে ভোটারদের হাজির হওয়ার হার ছিল কম। নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য মতে ঢাকা উত্তরে ২৫ শতাংশ এবং দক্ষিণে ২৯ শতাংশ ভোট পড়েছে।  সূত্র : ইউএনবি।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa