Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার নয় : প্রধানমন্ত্রী
জাতীয় স্লাইডার

তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার নয় : প্রধানমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 8, 2020Updated:January 8, 20202 Mins Read
তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার নয় : প্রধানমন্ত্রী
ছবি: পিআইডি

জুমবাংলা ডেস্ক: সাইবার নিরাপত্তা নিশ্চিতের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও সমাজের কল্যাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে সেটি যাচাইয়ের আহ্বান জানিয়েছেন। খবর ইউএনবি’র।

তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। আমি দেশের জনগণকে অনুরোধ করব ইন্টারনেটে কোনো কিছুর সত্যতা যাচাই না করেই প্রতিক্রিয়া দেখানো বুদ্ধিমানের কাজ নয়। সবাইকে সঠিক তথ্য যাচাই-বাছাই করে দেখতে হবে।’

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯’ অনুষ্ঠানের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ইন্টারনেট ও বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করার সময় দেখা যায় নানারকম অপ্রত্যাশিত বিষয়বস্তু চলে আসে। ‘এগুলোকে ফিল্টার করার ব্যবস্থা থাকতে হবে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা (ব্যবহারকারীদের) থাকতে হবে।’

Advertisement

দেশের জনগণেকে গুজবে কান না দেয়ার অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি দেশের জনগণকে বলব, দয়া করে ইন্টারনেটে যা কিছু আসে সেগুলোর সত্যতা যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাবেন না।’

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তথ্যের বৈধতার ওপর জোর দিয়ে বলেন, তথ্যের বৈধতা অতি গুরুত্বপূর্ণ। কারণ এটি সমাজ ও ব্যক্তিজীবনে ব্যাপক ক্ষতি সাধন করতে পারে।

সাইবার অপরাধ সম্পর্কে শিশু এবং যুবকদের সচেতন করার ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, ‘অভিভাবক এবং শিক্ষকদের এই বিষয়গুলো সম্পর্কে সর্বদা সচেতন থাকা উচিৎ।’

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘সাইবার অপরাধ জগতের মাধ্যমে ছড়িয়ে থাকা ভুল তথ্যের মাধ্যমে বাচ্চারা ভুল পথে যেতে পারে। মাঝে মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আবার কেউ কেউ অপরাধের সাথে জড়িয়ে পড়ে, এটা অবশ্যই বন্ধ করতে হবে। সবাইকে এ সম্পর্কে সচেতন থাকতে হবে।’

‘মোবাইল ফোন এবং ইন্টারনেটের জন্য অতিরিক্ত সময় ব্যয় করলে আসক্তি সৃষ্টি হয়। এই আসক্তি মানুষের মস্তিষ্ক এবং মনোবিজ্ঞানের ওপর চাপ সৃষ্টি করে … এটি স্বাস্থ্যেরও ক্ষতি করে,’ বলেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান একেএম রহমতুল্লাহ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa