Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় তদন্তে আতিকের বিরুদ্ধে তাবিথের অভিযোগের সত্যতা মেলেনি
জাতীয়

তদন্তে আতিকের বিরুদ্ধে তাবিথের অভিযোগের সত্যতা মেলেনি

By Saiful IslamJanuary 7, 2020Updated:January 7, 20202 Mins Read

তদন্তে আতিকের বিরুদ্ধে তাবিথের অভিযোগের সত্যতা মেলেনি

Advertisement
জুমবাংলা ডেস্ক : আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালের অভিযোগের সত্যতা মেলেনি তদন্তে। গত ৪ জানুয়ারি বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল রিটার্নিং কর্মকর্তার কাছে আতিকুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ করেন। এই অভিযোগের সঙ্গে তাবিথ সেদিন আতিকুল ইসলামের প্রচারণার ছবিও জমা দেন। তার পরিপ্রেক্ষিতে ৫ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাইবুর রহমান আশিককে ঘটনাটি তদন্ত করে ৭ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেন। সে অনুযায়ী তদন্ত করে ঘটনার সতত্য পাওয়া যায়নি বলে আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) প্রতিবেদন পাঠিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রতিবেদনে তিনি লিখেছেন, যে চারটি ছবি অভিযোগের সঙ্গে দেয়া হয়েছিল তার মধ্যে দুইটি ছবিতে তারিখ ও সময় দেয়া ছিল, সেখানে আতিকুল ইসলামকে দেখা যায়নি। যেগুলোতে তারিখ নেই সেই গোল চিহ্ন দেয়া ছবিতে আতিকুল ইসলামকে দেখা গেছে। সেখানে অভিযোগে উল্লেখিত স্থানে দোকান ও লোকজনের সঙ্গে কথা বলা হয়েছে। কিন্তু গুলশান পার্ক এলাকায় ৯টা পর্যন্ত মিছিল-মিটিং সংগঠিত হয়নি। চারজন ব্যক্তির লিখিত বক্তব্যও নেয়া হয়েছে। ফলে তাবিথ আউয়ালের অভিযোগটি সত্য নয় মর্মে প্রমাণিত হয়েছে।

এ বিষয়ে উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে যে অভিযোগটি দিয়েছেন সেটির সত্যতা মেলেনি। অভিযোগটি তদন্ত করেছেন নির্বাহী মেজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক। তিনি ঘটনাস্থলে চারজনের লিখিত বক্তব্য নিয়েছেন এবং আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলেছেন। তবে অভিযোগে উল্লেখিত সময়ে সেখানে কোন মিছিল-মিটিং বা প্রচারনার তথ্য পাননি।

তাবিথ তার লিখিত অভিযোগে বলেছিলেন, ‘আজ ০৪ জানুয়ারি শনিবার সকাল ৮ থেকে ৯ টার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরোশন নির্বাচন-২০২০ মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম ঢাকা উত্তর নির্বাচনী এলাকার মধ্যে গুলশান-১ এলাকার গুলশান পার্কে দলীয় নেতা কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে একটি নির্বাচনী মঞ্চ করে, মাইক এবং সাউন্ড সিস্টেম ব্যবহার করত নিজের পক্ষে ভোট প্রার্থনা করেন ও কর্মীদেরকে ভোটারদের কাছে যাওয়ার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, যা সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর স্পষ্ট লঙ্ঘন ও গর্হিত অপরাধ বটে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

June 25, 2026
বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

June 25, 2026
masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

June 25, 2026

Latest News

নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

ভূমিকম্প

ঢাকা ঘিরে ভয়াবহ ভূমিকম্প বলয়

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa