ইফতারে পানিশূন্যতা দূর করতে এবং শরীর সতেজ রাখতে তরমুজের শরবত অত্যন্ত কার্যকর। এতে প্রায় ৯২ শতাংশ পানি থাকে এবং এটি খুব দ্রুত তৃষ্ণা মেটায়। গরমের আগুনে ঝুলে থাকা শরীর আর সারাদিনের রোজার পর তৃষ্ণা মেটানোর জন্য তরমুজের শরবত হতে পারে একদম উপযুক্ত পানীয়। স্বাদে মিষ্টি, পানিতে ভরপুর ও তাজা তরমুজের জুস দ্রুতই এনে দেয় সতেজতা। হালকা, পুষ্টিকর এবং সহজে বানানো যায় এমন শরবত ইফতারের টেবিলেও এনে দেয় স্বাচ্ছন্দ্য এবং রিফ্রেশিং মুহূর্ত। এ ছাড়া পুদিনাপাতা, লেবুর রস ও বিট লবণ মিশিয়ে তৈরি এ ঠান্ডা পানীয়টি ইফতারে প্রশান্তি আনে এবং সহজে হজমযোগ্য।

দীর্ঘ সময় রোজার পর দ্রুত পানির চাহিদা মিটিয়ে পানিশূন্যতা দূর করে। ভিটামিন ‘এ’ ও বিটা ক্যারোটিন সমৃদ্ধ, যা চোখ ও স্বাস্থ্যের জন্য ভালো। আর হজমে সহায়তা করে, পেট ঠান্ডা রাখে এবং শরীর সতেজ করে। এটি ইফতারের টেবিলে একটি স্বাস্থ্যকর এবং রিফ্রেশিং পানীয়।
উপকরণ
১। তরমুজ কুঁচি ২ কাপ
২। চিনি ২ টেবিল চামচ
৩। বিট লবণ আধা চা চামচ
৪। লেবুর রস ২ চা চামচ
৫। বরফ কুঁচি
প্রণালি
এই শরবত বানানো যায় অল্প সময়েই। সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে ছেঁকে নিলেই তৈরি হয়ে যায় এই মজাদার ও স্বাস্থ্যকর শরবতটি। এবার স্বাদ বাড়ানোর জন্য আপনি এটিকে ফ্রিজে রাখতে পারেন অথবা পরিবেশন করতে পারেন বরফ কুচি দিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


