
এর আগে আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উত্তর সিটি কর্পোরেশনের ১৩১৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ এবং নারী ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। ঢাকা উত্তরে কাউন্সিলর প্রার্থী রয়েছেন ২৫১ জন।
অন্যদিকে, দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১৫০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটিতে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন। দক্ষিণে কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৩২৭জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



