
রবিবার (২৪ মার্চ) পার্লামেন্ট ক্লাবে তামাকমুক্ত বাংলাদেশ প্লাটফর্ম আয়োজিত এক বৈঠকে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
সাবের হোসেন বলেন, আমাদের সমাজে তামাকের প্রভাব কমাতে হবে এবং তামাকমুক্ত পরিবেশ তৈরি করতে হবে।
এ বিষয়ে নেওয়া সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বেসরকারি সংস্থাসহ সকল স্তরের জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
সভায় সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য দীপংকর তালুকদার, সংসদ সদস্য তানভীর শাকিল জয় জয়সহ বিশেষজ্ঞ এবং সংগঠনটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় সকলে তামাক নিয়ন্ত্রণের ওপর তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন।
গাজায় হত্যাকাণ্ড বন্ধে কোনো পদক্ষেপ না নেওয়া দুঃখজনক : প্রধানমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



