Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা তামিম ও আল-আমিনের শতকে জিম্বাবুয়ের বিপক্ষে যে ফলাফল নিয়ে মাঠ ছাড়ল টাইগাররা
খেলাধুলা

তামিম ও আল-আমিনের শতকে জিম্বাবুয়ের বিপক্ষে যে ফলাফল নিয়ে মাঠ ছাড়ল টাইগাররা

By Sibbir OsmanFebruary 19, 2020Updated:February 19, 20202 Mins Read

স্পোর্টস ডেস্ক : বিকেএসপিতে তানজিদ হাসান তামিম ও আল-আমিনের সেঞ্চুরির পর জিম্বাবুয়ের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচ দাপটেই ড্র করে মাঠ ছাড়ল বিসিবি একাদশ। তামিম ১২৫ ও আল-আমিন ১০০ রানে অপরাজিত থাকেন। দুজনের অবিচ্ছিন্ন জুটিটি ২১৯ রানের।
তামিম ও আল-আমিনের শতকে জিম্বাবুয়ের বিপক্ষে যে ফলাফল নিয়ে মাঠ ছাড়ল টাইগাররা

Advertisement

বুধবার প্রথম সেশনেই ৫ উইকেট হারানো বিসিবি একাদশ ঘুরে দাঁড়ায় মিডলঅর্ডারের পাল্টা আক্রমণে। অধিনায়ক আল-আমিনকে সঙ্গী করে দুইশ পেরোনো জুটিতে দারুণ জবাব দেন যুব বিশ্বকাপজয়ী দলের ওপেনার তানজিদ হাসান তামিম, ৮৭ বলে তুলে নেন শতক।

বাঁহাতি তামিম সেঞ্চুরি ছুঁয়েছেন ৫ ছয় ও ১০ চারে ইনিংস সাজিয়ে। শেষপর্যন্ত আরও চারটি চার হাঁকিয়ে ৯৯ বলে ১২৫ রানের হার না মানা ইনিংস নিয়ে সাজঘরে ফেরেন। আল-আমিন অপরাজিত থাকেন সেঞ্চুরি ছুঁয়ে। ১৬ চারে ১৪৫ বলে ঠিক ১০০ রানের ইনিংস তার।

প্রথমদিনে ৭ উইকেটে ২৯১ রান তোলা জিম্বাবুয়ে ম্যাচের দ্বিতীয় ও শেষদিনে আর ব্যাটিংয়ে নামেনি। বোলিং অনুশীলন সেরে নিতে সকালেই ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বিসিবি একাদশকে। তরুণদের নিয়ে গড়া টাইগার দলটি ২৬ ওভারে ৫ উইকেটে ৮৪ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায়।

ফিরে চড়াও হয় সফরকারী বোলিংয়ের উপর। আর কোনো উইকেটও হারায়নি। আল-আমিন তবু রয়েসয়ে এগিয়েছেন, তামিম ব্যাটকে তলোয়ার বানিয়ে ছোটেন নির্ভার থেকে। চা বিরতির পর তুলে নেন শতক। ৫৭ ওভারে ৫ উইকেটে বিসিবি একাদশ ২৮৮ রান তোলার পর ম্যাচে আসে ড্রয়ের ফল।

সকালে ব্যাটিংটা অবশ্য ভালো হয়নি বিসিবি একাদশের। পেস সামলে স্পিনেও দারুণ খেলছিলেন পারভেজ হোসেন ইমন। ৬৬ বল খেলে ৩৪ রান করে তিনি সাজঘরে ফেরেন বাঁহাতি স্পিনার এইন্সলের বলে মিডঅফে সহজ ক্যাচ দিয়ে।

অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী পরের ওভারে লেগস্পিনার টিনোটেন্ডার গুগলিতে বোল্ড হন মাত্র ১ রান করে। তার আগে চার মেরে বিসিবি একাদশের ইনিংস শুরু করা নাঈম শেখ খেলছিলেন সাবলীল। ওপেনিং জুটি দেখাচ্ছিল ভালো কিছুর আশা।

পরে হঠাৎ ছন্দপতন। পেসার কার্ল মুম্বার স্লো-বাউন্সারে পুল করতে গিয়ে টাইমিং হেরফের হলে নাঈমের ব্যাট থেকে বল যায় মিডঅফের ফিল্ডারের হাতে। ১১ রান করে সাজঘরে ফেরেন বাঁহাতি ওপেনার। দলীয় সংগ্রহ তখন ২০ রান।

যুব বিশ্বকাপের সেমিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয় বেশিক্ষণ টিকতে পারেননি। ডানহাতি ব্যাটসম্যান বিলিয়ে আসেন উইকেট। চার্লটনের অফস্টাম্পের অনেক বাইরের বলে ব্যাটের কানা লাগিয়ে ক্যাচ দেন উইকেটরক্ষক চাকাভার হাতে। আউট হওয়ার আগে করেন মাত্র ১ রান।

শাহাদাত হোসেন জুটি গড়েছিলেন ইমনের সঙ্গে। দুইজনই আগাচ্ছিলেন ধীরলয়ে। কিন্তু জুটি বড় হওয়ার আগেই মিডঅফে সহজ ক্যাচ তুলে দেন শাহাদাত। এ ডানহাতি ২২ বল খেলে করে যান ২ রান, ৩৯ রানে ৩ উইকেট হারায় বিসিবি একাদশ। পরে লাঞ্চ বিরতির আগে জোড়া উইকেট হারায়। সেই বিপদ কাটিয়ে দুই তরুণ দেখালেন ব্যাটিং-আশার ঝলক।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026

Latest News

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa