
ম্যাচের সেটি পঞ্চম ওভার। ভারতের রান ১৮। রোহিত শর্মা ও লোকেশ রাহুল নিজেদের মতোই খেলছেন। ছন্দে ফেরার চেষ্টায় রাহুল আর প্রথম থেকেই আগ্রাসী রোহিত। মুস্তাফিজের করা পঞ্চম পুল করেছিলেন রোহিত শর্মা। ভালোভাবে টাইমিং করতে পারেননি ভারতীয় ওপেনার। ডিপে দাঁড়িয়ে ছিলেন তামিম ইকবাল। কিছুটা সরে যেতেই বল এসে পড়লো তার হাতে। তবে ধরে রাখতে পারলেন তামিম। রোহিতের রান তখন মাত্র ৯!
জীবন পাওয়ার পর রোহিত হয়েছেন আরো আগ্রাসী। এবারের আসরে তিনটি সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা। বাংলাদেশের বিপক্ষেই কি তাহলে চতুর্থটা? এমনটি হলে এই ম্যাচ জয় বাংলাদেশের জন্য কঠিন হয়ে যাবে। আর এই ম্যাচ হারলে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



