Advertisement

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সিরিজের পর বিপিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল।  দীর্ঘদিন পরে ফিরে মাত্র ‘৫’ রান করেই আউট হন তামিম। এই ওপেনারের ফর্ম নিয়ে চিন্তিত নন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি মুর্তজা।

অনেকদিন ক্রিকেটের বাইরে ছিলেন তামিম।  ভারত সফরে থাকার কথা থাকলেও ব্যক্তিগত কারণে সে সফরে ছিলেন না দেশসেরা এই ওপেনার। ক্রিকেটে না
ফিরলেও নিজের ফিটনেস নিয়ে কাজ করেছেন তামিম। নেটে অনুশীলন করে বিপিএলের জন্য নিজেকে প্রস্তুত করেছেন তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর এই প্রথম মাঠে নামলেন তিনি।

তবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তামিম। প্রথম ম্যাচে মাত্র চার বলে পাঁচ রান করে আউট হন তামিম। পেসার আবু জায়েদের বলে আফিফের হাতে ক্যাচ তুলে দেন তামিম। তবে তার ফর্ম নিয়ে ভাবাচ্ছে না ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফিকে। তার ফর্মের কথা বলতেই, তুলে ধরলেন গত বছর বিপিএলের ফাইনালে তার ম্যাচজয়ী সেঞ্চুরির কথা।

“আমার মনে হয় না তামিমকে নিয়ে বেশি চিন্তা করার আছে।  গত বছরও তামিম বেশিরভাগ ম্যাচে এমন পারফরম্যান্সের ভেতর দিয়ে গিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচজয়ী নক কিন্তু ওরই ছিল। তামিম এটা বার বারই প্রমাণ করে এসেছে।  এখন গুরুত্বপূর্ণ হচ্ছে দল হিসেবে খেলা যেটা আমরা আজ মিস করেছি। উইকেটটা ভালো ছিল, সাধারণত মিরপুরে এমন উইকেট পাওয়া যায় না। তারপরও আমার কাছে মনে হয় এখন চিন্তিত তো না, বড় আলোচনা
করার সময়ও এখন না।”

এবারের বিপিএলে তরুণ-সিনিয়র মিলে বেশ ভালো দল গঠন করেছে ঢাকা প্লাটুন।  তরুণরা কবে দায়িত্ব নিতে শিখবে সেটি নিয়েই চিন্তিত মাশরাফি। তবে যারা তরুণ রয়েছেন তাদের জন্য বড় সুযোগ দেখছেন মাশরাফি।

“তরুণ যারা আছে, এটা তাদের জন্য অনেক বড় সুযোগ। বিশেষ করে বাংলাদেশি।  আমাদের দলে যারা খেলছে তাদের সুযোগ কাজে লাগানোর সুযোগ আছে। এরকম দলে চাপ থাকবে, এখানে ব্যাটিং করা আমি মনে করি তরুণদের জন্য বড় সুযোগ। বিশেষ করে বিভিন্ন দেশের বোলারদের বিপক্ষেও খেলবে।  অধিনায়ক হিসেবে আমি চিন্তা করছি ওরা কবে চাপ নিয়ে ভালো খেলবে এবং নিজেদের জায়গা পাকাপোক্ত করবে।”*

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.