
আজ মঙ্গলবার তামিম ইকবাল তার ভেরিফায়েড ফেসবুক পেজে শরীরচর্চার একটি ভিডিও পোস্ট করেছেন।
ভিডিও শেয়ার করে তামিম লিখেছেন, ‘কঠোর পরিশ্রম সাফল্যের চাবিকাঠি-এটা সব সময় প্রযোজ্য না হলেও কেউ একজন সব সময় সে চেষ্টা করতে পারেন…।’
ভিডিওটিতে দেখা যায়, তামিম একজন বিদেশি প্রশিক্ষকের তত্ত্বাবধানে শরীরচর্চা করছেন। এ সময় তাকে ট্রেডমিলে দৌঁড়ানো, ভারত্তোলন, প্রশিক্ষকের সঙ্গে রেসলিং করতে দেখা যায়।
ভিডিওটিতে আরও দেখা যায়, তামিম ইকবাল নিজেকে ফিট রাখতে ‘এক্সারসাইজ বাইক’ চালাচ্ছেন, রশি টানছেন, রেজিটেন্স ব্যান্ড লাগিয়ে দৌঁড়াচ্ছেন।
দেখুন ভিডিও-
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



