
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র জী এম আবুল কালাম আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠেয় এই এমসিকিউ পরীক্ষাটি আগামী ৬ ডিসেম্বরের পরিবর্তে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। একইসঙ্গে পরীক্ষার সময়েও পরিবর্তন আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী সকাল ১০টার পরিবর্তে বিকেল ৩টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনতা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও-টেলর) পরীক্ষার কেন্দ্র তালিকা ও সিট প্ল্যান পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্টদের যথাসময়ে অবহিত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



