Advertisement

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে দেশটিতে সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

তারেক রহমান

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন।

এ ছাড়া মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথগ্রহণ অনুষ্ঠানের পর তারা সৌজন্য সাক্ষাৎ করেন।

বিএনপি সরকারের শপথ গ্রহণের পর বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, ভারতের স্পিকার তারেক রহমানকে সেদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং উভয় নেতা বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হয়।

ভারতের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের আশা জামায়াত আমিরের

উল্লেখ্য, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নয়নের বিষয়ে আলোচনা করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.