Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত
রাজনীতি

ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

By Esrat Jahan IsfaJanuary 10, 20262 Mins Read
Advertisement

নির্বাচন কমিশনারের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন কমিশনারের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ জানুয়ারি ২০২৬ থেকে জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও ২০২৪ গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, তাদের কবর জিয়ারত ও কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তর অঞ্চলের কয়টি অঞ্চলে সফর করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। এ ব্যাপারে নির্বাচন কমিশনারের অনুরোধে বিএনপির চেয়ারম্যানের সফর স্থগিত করা হয়েছে।

তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত বিএনপির মহাসচিব সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় দলের স্থায়ী কমিটি আমাদের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছেন।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, আপনারা সবাই খুব ভালো করে জানেন যে দেশের যে নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য ও বানচাল করার জন্য একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে। নির্বাচনি পরিবেশ নষ্ট করতে ধারাবাহিকভাবে রাজনৈতিক সহিংসতা ঘটানো হচ্ছে। তারা ইতিমধ্যেই ওসমান হাদিকে (শহীদ শরিফ ওসমান বিন হাদি) গুলি করে হত্যা করেছে। একইভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতাদের, বিশেষ করে বিএনপির কয়েকজন নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। কয়েক দিন আগে স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরকে (আজিজুর রহমান ওরফে মুছাব্বির) গুলি করে হত্যা করা হয়েছে।

এসব ঘটনায় বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এ ধরনের সহিংসতা চলতে থাকলে দেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখা সম্ভব হবে না। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং দোষী ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনতে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নিতে হবে।

মাছের সিঙ্গারা খেয়েছেন কখনো? জেনে নিন রেসিপি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই জরুরি বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, দলীয় কর্মসূচি ও সাংগঠনিক প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। বিএনপি নেতারা মনে করছেন, নির্বাচনের আগে সহিংসতা ও অস্থিতিশীলতা বাড়লে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে, যা দেশের জন্য ইতিবাচক নয়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অনুরোধে ইসির উত্তরাঞ্চল তারেক রহমানের রাজনীতি সফর স্থগিত
Esrat Jahan Isfa

    Esrat Jahan Isfa is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. She is involved in refining content to ensure accuracy, clarity, and readability for digital audiences. Her work reflects a strong commitment to responsible journalism and quality reporting.

    Related Posts
    কর্মসংস্থান করার ঘোষণা বিএনপির

    এআই-ফ্রিল্যান্সিংয়ে ১০ লাখ কর্মসংস্থান করতে চায় বিএনপি

    February 6, 2026
    তারেক রহমান - জামায়াত আমির

    আবারও তারেক রহমানকে প্রকাশ্য বিতর্কের আহ্বান জানালেন জামায়াত আমির

    February 6, 2026
    জামায়াত আমির

    যুবসমাজের হাতে সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে : জামায়াত আমির

    February 6, 2026
    Latest News
    কর্মসংস্থান করার ঘোষণা বিএনপির

    এআই-ফ্রিল্যান্সিংয়ে ১০ লাখ কর্মসংস্থান করতে চায় বিএনপি

    তারেক রহমান - জামায়াত আমির

    আবারও তারেক রহমানকে প্রকাশ্য বিতর্কের আহ্বান জানালেন জামায়াত আমির

    জামায়াত আমির

    যুবসমাজের হাতে সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে : জামায়াত আমির

    Mintu

    দিন শেষে রাজনীতিবিদরা হয়ে যান চোর : মিন্টু

    Tarak

    বিএনপির ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেপালসহ প্রধান ৯ প্রতিশ্রুতি

    ইনকিলাব মঞ্চ

    নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

    Mir

    শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াতের আমির

    নাহিদ ইসলাম

    দেশের মানুষ জুলুমবাজদের ক্ষমতায় দেখতে চায় না : নাহিদ ইসলাম

    BNP

    পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি

    তাসনিম জারা

    সংসদে গিয়ে ‘নো সার্ভিস, নো বিল’ প্রস্তাব তুলবো : তাসনিম জারা

     

    Inews

    ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.