Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় তারেক রহমানের কারণেই বিএনপি’র রাজনীতি তলানিতে : লন্ডনে তথ্যমন্ত্রী
জাতীয় রাজনীতি

তারেক রহমানের কারণেই বিএনপি’র রাজনীতি তলানিতে : লন্ডনে তথ্যমন্ত্রী

By Hasan Majorজুলাই 4, 20192 Mins Read

তারেক রহমানের কারণেই বিএনপি’র রাজনীতি তলানিতে : লন্ডনে তথ্যমন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক: লন্ডন সফররত তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি এবং তাদের রাজনীতি ধংস করার জন্য আওয়ামী লীগকে কিছুই করতে হচ্ছে না। বরং আদালতে সাজাপ্রাপ্ত, দুর্নীতির মামলায় দন্ডিত লন্ডনে বসবাসরত অপরাধী তারেক রহমানের কারনেই বিএনপি’র রাজনীতি তলানিতে।’ খবর বাসসের।

মন্ত্রী বুধবার সন্ধ্যায় যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত লন্ডনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বিগত সংসদ নির্বাচনে প্রার্থী দিয়েও বিএনপি মূলতঃ নির্বাচন করেনি। তার কারণ হলো, আওয়ামীলীগের উন্নয়ন, সুশাসন, অর্থনৈতিক বিপ্লব, গরীব জনগণের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন।

তারেক রহমান লন্ডনে বসে স্কাইপের মাধ্যমে বিএনপির রাজনীতি করেন, বক্তব্য দেন, যা বাংলাদেশের আদালত দেশে প্রচার নিষিদ্ধ করেছেন উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘অবৈধভাবে হাজার হাজার কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করা যার মতলব, সে কি করে দলকে ক্ষমতায় আনবে?’

হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশ্বের মধ্যে ব্যতিক্রম এই কারণে যে, তিনিই প্রথম স্বামী-পরিত্যক্তা, বিধবা গরীব নারীদের ভাতা চালু করেছেন। স্বামী-পরিত্যক্তা নারীকে ভাতা দেয়া-বিশ্বের কোথাও নেই।

তিনি বলেন, বাংলাদেশ এখন আর বিশ্বে তলাবিহীন গরীব দেশ হিসেবে শিরোনাম হয়না, হয় বিশ্বে যখন বাংলাদেশের নারীরা ফুটবলে চমক লাগিয়ে দেয়, ক্রিকেটে বিশ্বকাপে যখন অঘটন ঘটিয়ে ফেলে, তথ্যপ্রযুক্তি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ৭ এর ঘর অতিক্রম করে -তখন শিরোনাম হয় বাংলাদেশ। আর এসবই কেবল তখনই হয়, একজন শেখ হাসিনা যখন আওয়ামী লীগের সভানেত্রী হন, দেশের নেতৃত্ব দেন।’

সভাশেষে লন্ডন টাইমসের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘স্মার্ট কার্ড এবং সকল নাগরিক সেবা যেভাবে ও যে পদ্ধতিতে দিলে জনগণ এবং সকলের কাছে সহজে পৌছে যায় -আওয়ামীলীগ সরকার সেভাবেই কাজ করছে।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামী। তাকে বাংলাদেশে প্রত্যার্পণের ব্যাপারে ব্রিটিশ সরকার বাংলাদেশ সরকারকে সহায়তা করবে বলে আশা করি।’

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম-সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ প্রমুখ।

উল্লেখ্য ইউরোপে এক সপ্তাহের সরকারি সফরে মন্ত্রী মঙ্গলবার লন্ডন পৌঁছান। সেখানে তিনি যুক্তরাজ্যের সিভিল সার্ভিস কলেজ ও বিবিসি’র সদর দপ্তর পরিদর্শন করেন। বিবিসি বাংলায়একটি সাক্ষাতকারও দেন।

বৃহস্পতিবার তিনি যুক্তরাজ্যের চেয়ারম্যান অব পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন ডিজিটাল, কালচারাল, মিডিয়া এন্ড স্পোর্টস ডেমিয়েন কলিন্স এমপি’র সাথে বৈঠকে দু’দেশের তথ্য, গণমাধ্যম, সংস্কৃতি ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ক সহায়তাবৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

যুক্তরাজ্য থেকে বেলজিয়াম ও ফ্রান্স সফরকালে ব্রাসেলসে বসবাসরত বাঙালি জনগোষ্ঠির সাথে সভা ও প্যারিসে বাংলাদেশ সিভিল সার্ভিসের সদস্যদের প্রশিক্ষণ পরিদর্শন করবেন হাছান মাহমুদ। সফরশেষে ৯ জুলাই মঙ্গলবার তার দেশে ফেরার কথা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জুন 21, 2026
বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

জুন 21, 2026
ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

জুন 21, 2026

Latest News

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নবীন নৌ কর্মকর্তারা

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্মকর্তারা

মিডওয়াইফ নিয়োগ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ডিএমপি

ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন

এনসিপি এমপি

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি এমপির বক্তব্যে উত্তপ্ত সংসদ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa