Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আইন-আদালত তালিকাভুক্ত ই’য়াবা ব্যবসায়ী আমিনের সম্পদ জব্দের নির্দেশ
আইন-আদালত

তালিকাভুক্ত ই’য়াবা ব্যবসায়ী আমিনের সম্পদ জব্দের নির্দেশ

By Saiful IslamJuly 28, 20192 Mins Read

তালিকাভুক্ত ই’য়াবা ব্যবসায়ী আমিনের সম্পদ জব্দের নির্দেশ

Advertisement

জুমবাংলা ডেস্ক: কক্সবাজারের টেকনাফের তালিকাভুক্ত ই’য়াবা ব্যবসায়ী মোহাম্মদ আমিনের বিরুদ্ধে উৎসবিহীন সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তার জমি, গাড়ি ও দুটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

রোববার বিকেলে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ- ১ মো. আকবর হোসেন মৃধার আদালত এই আদেশ দেন। মোহাম্মদ আমিন টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। চট্টগ্রামের পতেঙ্গায় নিহত স্কুলছাত্রী তাসফিয়া আমিনের বাবা। তিনি চট্টগ্রাম মহানগরীর ওআর নিজাম রোড এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন।

দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাবলু জানান, রোববার ই’য়াবা ব্যবসায়ী মোহাম্মদ আমিনের সম্পদ জব্দের আবেদনের শুনানি হয়েছে। শুনানি শেষে আদালত তার চট্টগ্রাম নগরের খুলশী থানার ষোলশহর মৌজায় ২ শতাংশ জমি, একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস জব্দের আদেশ দিয়েছেন।

এছাড়া নগরীর ওআর নিজাম রোড এবং মুরাদপুরে ইউসিবিএল ব্যাংকের দুটি শাখায় আমিনের দুটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দিয়েছেন বলেও জানান দুদকের আইনজীবী।

প্রসঙ্গত, গত ২২ জুলাই আমিনের অবৈধ উপায়ে অর্জিত সম্পদ জব্দ ও ব্যাংক অ্যাকাউন্ট অচল করার আবেদন করেন মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা শরিফ উদ্দিন।

এর আগে ১৯ জুন দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক শরিফ উদ্দিন বাদী হয়ে ই’য়াবা ব্যবসায়ী আমিনের বিরুদ্ধে উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে ডবলমুরিং থানায় দায়ের করেন।

মামলায় আমিনের বিরুদ্ধে ৩২ লাখ ২৯ হাজার ৩৫৩ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জনে ‘অসৎ উদ্দেশ্যে তথ্য গোপন করে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রদানের’ অভিযোগ আনা হয়। একই সঙ্গে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতি না থাকা ছয় কোটি ৩৫ লাখ ৭৯ হাজার ৮৪ টাকা স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগও করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

June 24, 2026
জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

June 23, 2026
হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

June 22, 2026

Latest News

mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

আসামি আবীর আলী

শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড

শিশু রামিসা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

আবু সাঈদ হত্যা মামলা

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

salman-sahhh

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত

ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

রামিসা হত্যা মামলার বিচার

‘রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa