Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা জিম্বাবুয়ের বিপক্ষে কষ্ট করেই জিততে হবে : তাসকিন আহমেদ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

জিম্বাবুয়ের বিপক্ষে কষ্ট করেই জিততে হবে : তাসকিন আহমেদ

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 27, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজে কষ্ট করেই জিততে হবে জানালেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এমন কথা বলেন তাসকিন।

জিম্বাবুয়ের বিপক্ষে কষ্ট করেই জিততে হবে : তাসকিন আহমেদ
ফাইল ছবি
Advertisement

বিমানবন্দরে সাংবাদিকদের তাসকিন বলেন, ‘ভালো ফল আশা করছি। তবে তাদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে কষ্ট করেই জিততে হবে আমাদের। গতবছর খেলেছিলাম, প্রতিটি ম্যাচেই কিন্তু আমাদের কঠিন সময় গিয়েছিলো। এবারও কষ্ট করে জিততে হবে। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জয়ের। তবে কাজটা সহজ হবে না।’

এবারের জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে নতুন অধিনায়ক নুরুল হাসান সোহানের অধীনে খেলবে বাংলাদেশ। উইকেটরক্ষক-ব্যাটার সোহানকে নিয়ে আশাবাদী তাসকিন, ‘আশা করি অবশ্যই ভালো করবে সে (সোহান)। ঘরোয়া ক্রিকেটে তো সবসময় ভালোই করে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট আলাদা। তবে আশা রাখি সেখানেও ভালো করবে সে।’

ওয়ানডেতে দুর্দান্ত ক্রিকেট খেললেও, টেস্ট ও টি-টোয়েন্টিতে ভালো খেলতে পারছে না বাংলাদেশ। কিন্তু আগামী দু’মাসে দু’টি বড় আসরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে হবে বাংলাদেশকে প্রথমে আগস্টে এশিয়া কাপ ও পরে অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ^কাপকে সামনে টি-টোয়েন্টিতে ভালো খেলতে মরিয়া বাংলাদেশ। তাসকিন বলেন, ‘সামনে বড় দু’টি মঞ্চ, এশিয়া কাপ ও বিশ্বকাপ। টি-টোয়েন্টিতে হয়ত আশানুরূপ পারফর্ম করছি না। তবে সেরাটা যদি খেলতে পারি অসম্ভব কিছু না। প্রত্যেক ম্যাচ থেকেই শেখার চেষ্টা করছি। টি-টোয়েন্টি দলটার ৯০ ভাগই তরুন। ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’

জিম্বাবুয়ের মাটিতে এক টেস্টে ৫, ৩ ওয়ানডেতে ৩ উইকেট নিলেও, ২টি টি-টোয়েন্টিতে কোন উইকেট পাননি তাসকিনের। এবারের সফরের নিজের সেরাটা দেয়ার প্রত্যয় তাসকিনের, ‘ব্যক্তিগত লক্ষ্য একই থাকবে। আগেরবারের মতো এবারও সেরাটা দেয়ার। দলকে জেতানোর পেছনে আমার যেনো অবদান থাকে। নতুনত্ব নিয়ে কাজ করছি। তবে সবকিছু নির্ভর করবে কেমন ধরনের উইকেট থাকবে এবং সেখানে কেমন বোলিং করা যায়।’

আগামী ৩০ জুলাই থেকে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। আর ৫ আগস্ট থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

July 12, 2026
রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

July 12, 2026
Messi

অবশেষে থামলেন মেসি, ৯ ম্যাচ পর বিশ্বকাপে গোলহীন

July 12, 2026

Latest News

স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

Messi

অবশেষে থামলেন মেসি, ৯ ম্যাচ পর বিশ্বকাপে গোলহীন

হালান্ডে

৬৩৬ দিন পর থামলেন হালান্ড, টানা ১৪ ম্যাচে গোলের অবিশ্বাস্য যাত্রার ইতি

মেসির বার্তা

এই দল কখনো বিশ্বাস হারায় না, সুইজারল্যান্ডকে হারিয়ে মেসির বার্তা

আর্জেন্টিনার কোচ

সমর্থকদের উদ্দেশ্য বার্তা দিলেন আর্জেন্টিনার কোচ

আর্জেন্টিনা

সেমিফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা: তারকারা কী বললেন

Messi

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাবো : মেসি

রেফারিকে মেসি

রেফারিকে মেসির কড়া বার্তা: আমার সঙ্গে সম্মান রেখে কথা বলুন

Messi

ফিফার নতুন নিয়ম ম্যাচটা নষ্ট করে দিয়েছে : সুইজারল্যান্ড কোচ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa