Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন আহমেদ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন আহমেদ

By জুমবাংলা নিউজ ডেস্কMay 6, 20221 Min Read

স্পোর্টস ডেস্ক: কাঁধের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান টাইগার পেসার তাসকিন আহমেদ। ডারবানে প্রচণ্ড ব্যথা নিয়েই খেলেছিলেন প্রথম টেস্ট ম্যাচ। তবে চোটের অবস্থা গুরুত্বর থাকায় সিরিজের মাঝ পথেই থামতে হয় তাসকিনকে।

ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন আহমেদ
ফাইল ছবি

এদিকে দক্ষিণ আফ্রিকা সফর থেকে কাঁধে চোট নিয়ে ফেরা তাসকিন উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন ইংল্যান্ডে।

বিষয়টি নিশ্চিত করে তাসকিন আহমেদ বলেন, শনিবার ইংল্যান্ড যাচ্ছি। ১০ মে ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট। যতটুকু জানি, অস্ত্রোপচার লাগবে না। ইনজেকশন নিতে হতে পারে। ডাক্তার কী বলেন তার ওপর নির্ভর করবে কবেনাগাদ মাঠে ফিরতে পারব।

চোটের কারণে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম ও ঢাকা টেস্টে খেলা হচ্ছে না দেশের গতিময় এই পেসারের।

Advertisement

চট্টগ্রাম টেস্টে খেলা অনিশ্চিত তরুণ পেসার শরীফুল ইসলামেরও। তার খেলা নির্ভর করছে ফিটনেসের ওপর। এ প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, যেহেতু তাসকিন দলে নেই, শরীফুলকে পাওয়া আমাদের জন্য বড় প্রাপ্তি। তবে সে চোটাক্রান্ত। প্রথম টেস্টের দলে তাই তরুণ পেসার রেজাউর রহমানকে রাখা হয়েছে।

আসন্ন সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের ক্রিকেটাররা রিপোর্ট করবেন ৮ মে। ওই দিন আসবে শ্রীলংকা দল। অনুশীলন শুরু ৯ মে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে প্রথম এবং ২৩ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa