
টিকিট না পেয়ে বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকে ফোন করেছিলেন। সুজন জানিয়ে দিয়েছেন, টিকিট নেই। অথচ তার প্রয়োজন মাত্র দুটি টিকিট।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও সাবেক অধিনায়কদের জন্য বিশ্বকাপে টিকিটের ব্যবস্থা রাখেনি! তাহলে কী হবে আশরাফুলের। নিজ দলের হেভিওয়েট ম্যাচটি গ্যালারিতে বসে নিতে পারবেন না?
ইনডোর কাউন্টি খেলতে এই মুহূর্তে ইংল্যান্ডে অবস্থান করছেন মোহাম্মদ আশরাফুল। পরিবার নিয়ে আছেন কেন্টে। ২ জুলাই সেখান থেকে বার্মিংহাম এসে এজবাস্টনের গ্যালারিতে বসে মাশরাফি-কোহলিদের দ্বৈরথ দেখার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



