জুমবাংলা ডেস্ক : গ্যাস সরবরাহ বন্ধ থাকায় রমজানের দ্বিতীয় দিনের মতো ভোগান্তিতে পড়েছে রাজধানীর বেশিরভাগ এলাকার মানুষ। ইফতারি তৈরি করতে না পেরে অনেকেই ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এ সমস্যার সমাধান কবে হবে তা জানে না তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এমনকি বাংলাদেশ তেল গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন-পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বললেও তিনি কোনো আশ্বাসের খবর দিতে পারেননি।

তিতাস ও পেট্রোবাংলা

Advertisement

সোমবার (৪ এপ্রিল) দুপুর থেকেই রাজধানীর শাহজাদপুর, বাড্ডা, ধানমন্ডি, মোহাম্মদপুর, হাতিরপুল, আরামবাগ ও যাত্রাবাড়ী এলাকায় গ্যাস ছিল না বলে জানা যায়। এসব এলাকায় বাসিন্দারা গ্যাস না থাকার কারণে ইফতার সামগ্রী তৈরি করতে পারেননি। রোজার দ্বিতীয় দিনেও এমন ভোগান্তিতে পড়ে ক্ষুব্ধ হয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

শেখ বাবুল নামে একজন তার ফেসবুক পোস্টে লিখেছেন, শাহজাদপুর এলাকায় গ্যাস নেই বললেই চলে। রমজান মাসে এমন অবস্থা হলে কীভাবে চলবে?

যাত্রাবাড়ীর বাসিন্দা সাইফুন্নেছা জাগো নিউজকে বলেন, রোজা শুরুর পর থেকেই গ্যাসের সংকট শুরু। গতকাল রাত ১১টার পর গ্যাস এসেছিল। আজও সারাদিন গ্যাসের চাপ কম ছিল, সন্ধ্যার পর থেকে একেবারেই নেই। গতকাল এক আত্মীয়ের বাসায়, আজ আরেক আত্মীয়ের বাসায় ইফতার করেছি।

এ বিষয়ে সোমবার সন্ধ্যায় তিতাস গ্যাসের গণসংযোগ কর্মকর্তা মির্জা মাহবুব হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমরা কিছুই বলতে পারছি না। আমাদের কিছুই জানানো হচ্ছে না। যদি কিছু জানার থাকে, তা বলতে পারবে পেট্রোবাংলা।’

গ্যাস সমস্যা কখন নাগাদ সমাধান হতে পারে জানতে চাইলে সোমবার সন্ধ্যায় পেট্রোবাংলার কর্মকর্তা আবু সাকলায়েন জাগো নিউজকে বলেন, ‘এ ব্যাপারে আপাতত কিছুই বলতে পারছি না।’

পবিত্র রমজানের প্রথম দিন রোববার (৩ এপ্রিল) দুপুরের পর থেকে হঠাৎ রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট দেখা দেয়। ওই সময় পেট্রোবাংলা গণমাধ্যমকে জানায়, শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাসক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে, যার কারণে হঠাৎ গ্যাস সরবরাহে চাপ কমে যায়।

নিজ দেশের জন্য জ্যাকুলিন ফার্নান্দেজের আকুতি

পরে পেট্রোবাংলা জানায়, বিবিয়ানার ছয়টি কূপ থেকে রোববার রাতে গ্যাস উত্তোলনের সময় বালি উঠতে শুরু করে। এর কারণে বন্ধ করে দিতে হয় উৎপাদন। এতে রাতে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট দেখা দেয়।

এ বিষয়ে পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তা আবু সাকলায়েন বলেন, একটা সমস্যা হয়েছে। আমরা সেটি নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের লোকজন যতক্ষণ সমস্যা সমাধান না হবে, টানা কাজ করে যাবে। কিন্তু কখন নাগাদ সমাধান হবে আমরা তা বলতে পারছি না। গ্যাস ফিল্ডের সমস্যাগুলো টেকনিক্যাল বিষয়, সময় নির্দিষ্ট করে বলা যাবে না। যখন সমাধান হবে, আমরা অবশ্যই জানাবো।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.