স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালে ওয়ানডে ক্রিকেটে আলো ছড়িয়েছেন বেশ কিছু বাংলাদেশি তারকা। বিশ্বকাপে সাকিব আল হাসান ছিলেন উড়ন্ত ফর্মে। তার সাথে ফর্মে ছিল মুশফিকুর রহীমও। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ত্রি-দেশীয় সিরিজেও ভালো ব্যাটিং করেছিল বাংলাদেশ।

Soumya-Sarkar-of-Bangladesh-5a78709866ec8

Advertisement
সব মিলিয়ে বাংলাদেশ ২০১৯ সালে অর্থাৎ চলতি বছরে বাংলাদেশের ওয়ানডেতে সর্বোচ্চ রান করেছেন মুশফিকুর রহীম। ১৮ ম্যাচে ৫০ গড়ে মুশফিকের রান ৭৫৪।

দুই নম্বরে আছেন সাকিব আল হাসান। ১১ ম্যাচেই ৯৩ গড়ে তার রান ৭৪৬। তিনে আছেন সৌম্য সরকার। ১৭ ম্যাচে ৩০ গড়ে তার রান ৫০৬। চারে আছেন তামিম ইকবাল। ১৮ ম্যাচে ২৫ গড়ে তার রান ৪৪২। পাঁচে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৭ ম্যাচের ১৫ ইনিংসে ব্যাটিং করা এই তারকা করেছেন ৩৫৭ রান।

এরপর আছেন সাব্বির রহমান। ১২ ম্যাচের ১১ ইনিংসে ব্যাটিং করা সাব্বিরের রান ২৭৯। এরপর আছেন লিটন দাস। ৯ ম্যাচে তার রান ২৬৩। এরপর আছে মিঠুন। ১১ ম্যাচের ১০ ইনিংসে ব্যাটিং করে ২৫২ রান করেছেন তিনি।

তালিকার ৯ নম্বরে আছে মোসাদ্দেক। ১১ ম্যাচের ১০ ইনিংসে ব্যাটিং করা এই তারকার সংগ্রহ ২০৮। দশ নম্বরে আছেন সাইফউদ্দিন। ১৩ ম্যাচের ৮ ইনিংসে ব্যাটিং করে তিনি করেছেন ১৮২ রান। তবে সবগুলো ম্যাচেই সাইফউদ্দিন ব্যাটিং করেছেন একেবারেই শেষ মুহূর্তে এসে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google