চাকরি ডেস্ক :: সিকিউরিটি অ্যাসিসটেন্ট, সুপারভাইজার ও ইন্সপেক্টর পদে জনবল নিয়োগ দিচ্ছে জিফোরএস সিকিউর সলিউশন্স বাংলাদেশ (প্রা.) লিমিটেড। নিয়োগ দেয়া হলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রায় স্ব-স্ব দায়িত্ব পালন করতে হবে।

Advertisement
প্রয়োজনীয় কাগজপত্র :
নিজ হাতে লেখা জীবন বৃত্তান্ত (বায়োডাটা) এক কপি, নতুন তোলা পার্সপোর্ট সাইজের এক কপি ছবি, স্কুল সার্টিফিকেটের ফটোকপি (মূল কপিও সঙ্গে আনতে হবে), জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (মূল কপিও সঙ্গে আনতে হবে), ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের দেয়া নাগরিকত্ব সনদপত্রের মূল কপি (১১ মাসের বেশি পুরানা হলে চলবে না), নিরাপত্তা জামানত হিসেবে ১৫০০ টাকা জমা করতে হবে, যা কমপক্ষে ৬ মাস চাকরির পর ফেরতযোগ্য।

প্রার্থীর উচ্চতা ও বয়স :
পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হতে হবে নূন্যতম ৫ ফিট ৬ ইঞ্চি। তবে আদিবাসীদের ক্ষেত্রে উচ্চতা শিথিলযোগ্য। বয়সের সীমা ২০ থেকে ৪৫ বছর। তবে সশস্ত্র বাহিনীতে চাকরির অভিজ্ঞতা থাকলে বেশি বয়স বিবেচনাযোগ্য।

শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা :
সিকিউরিটি অ্যাসিসটেন্ট পদের জন্য নূন্যতম এসএসসি পাশ হতে হবে। তবে সুপারভাইজার এবং ইন্সপেক্টর পদের জন্য নূন্যতম এইচএসসি পাশ হতে হবে। ইংরেজিতে কথা বলার মোটামুটি সামর্থ্য থাকতে হবে। শারীরিকভাবে সক্ষম হতে হবে।

বেতন ও কর্মঘণ্টা :
সিকিউরিটি অ্যাসিসটেন্ট পদে বেতন ১২,০০০ টাকা (৮ ঘণ্টা)। সুপারভাইজার পদে বেতন ১৬,০০০ টাকা (৮ ঘণ্টা)। ইন্সপেক্টর পদে বেতন ১৯,০০০ টাকা (৮ ঘণ্টা)।

অন্যান্য সুযোগ-সুবিধা :
প্রতি মাসে ৭-১০ তারিখের মধ্যে বেতনের নিশ্চয়তা, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা, বছরে দুইটি উৎসব ভাতা, বার্ষিক বর্ধিত বেতন, থাকার জন্য ব্যারাক ফ্রি, রান্নার সকল সুযোগ সুবিধা, বেতনসহ বাৎসরিক ছুটি, অসুস্থতাজনিত ছুটি, অবসারপ্রাপ্ত পুলিশ/ আনসার/ বিজিবি/ সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য এক্স-সার্ভিস ভাতা, কর্মক্ষেত্রে বিশেষ সাফল্যের জন্য পুরস্কার, কাজ সংক্রান্ত অসুস্থতার কারণে অনুপস্থিত দিনগুলোর জন্য বেতনের ব্যবস্থা, সম্পূর্ণ অঙ্গহানির জন্য ১,২৫,০০০ টাকা ক্ষতিপূরণ, কাজ সংক্রান্ত মৃত্যুর জন্য ১,০০,০০০ টাকা ক্ষতিপূরণ, চাকরিরত অবস্থায় মারা গেলে পরিবারকে ২৫,০০০ টাকা অনুদান, কর্মস্থলে মারা গেলে মৃতদেহ পরিবহণ ও দাফন/ সৎকার খরচ পাবেন।

সন্তানদের শিক্ষা ও খেলাধুলায় এককালীন বৃত্তি :
পঞ্চম শ্রেণিতে বৃত্তি পেলে ৫,০০০ টাকা, অষ্টম শ্রেণিতে বৃত্তি পেলে ৭,০০০ টাকা, এসএসসি / এইচএসসিতে জিপিএ-৫ পেলে ৮,০০০ টাকা, ক্যাডেট কলেজ / সরকারি বিশ্ববিদ্যালয় / সরকারি মেডিকেল কলেজে সুযোগ পেলে ১০,০০০ টাকা, জেলা ক্রীড়া দলে নির্বাচিত হলে ৫,০০০ টাকা, বিকেএসপিতে সুযোগ পেলে ১০,০০০ টাকা, জাতীয় ক্রীড়া দলে সুযোগ ২০,০০০ টাকা দেয়া হয়।

সাক্ষাতকারের শেষ তারিখ :
১৮ জুলাই, ২০১৯ সকাল ১০টা

যোগাযোগ :
জিফোরএস – ঢাকা ট্রেনিং স্কুল, বাড়ি -১০, রোড -১২, জে ব্লক, বারিধারা, ঢাকা-১২০০। ফোন : ০১৮৪৭১৯৪৮৩৯, ০১৮৪৭১৯৪৯৩৬

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google