Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় তিন বছরে বড়দিন উপলক্ষ্যে আড়াই কোটি টাকা অনুদান প্রদান
জাতীয়

তিন বছরে বড়দিন উপলক্ষ্যে আড়াই কোটি টাকা অনুদান প্রদান

By iNews DeskFebruary 5, 20212 Mins Read

তিন বছরে বড়দিন উপলক্ষ্যে আড়াই কোটি টাকা অনুদান প্রদান

Advertisement
জুমবাংলা ডেস্ক : ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বিগত ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে বড়দিন উপলক্ষ্যে সমগ্র বাংলাদেশে গির্জা/চার্চ/উপাসনালয়গুলোর জন্য খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণতহবিল হতে আড়াই কোটি টাকার বিশেষ অনুদান প্রদান করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে মুসলমান হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়কে নিজ নিজ ধর্মপালনে সরকার সমান সুযোগ দিয়ে থাকেন। দেশবাসী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। তিনি আরো বলেন, সবার অংশগ্রহণে ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব।

তিনি আজ চট্টগ্রাম সার্কিট হাউজে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উল্লেখ্য, ১৯৮৩ সালে খ্রিস্টানধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিষয়ক অধ্যাদেশ জারির ২৬ বছর পর ৫ নভেম্বর ২০০৯ সালে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়। সরকার ২০১১ খ্রিস্টাব্দের জুলাই মাসে ট্রাস্টের কার্যক্রমপরিচালনার জন্য ৫ কোটি টাকার এনডাওমেন্ট তহবিল ছাড়পূর্বক ট্রাস্টের নামে ১টি স্থায়ী আমানত করেছে। ট্রাস্টপ্রতিষ্ঠার পর বিগত ১০ বছরে ট্রাস্ট তহবিলের মুনাফা থেকে দেশের ৪১৭টি চার্চকে ২ কোটি ১৬ লাখ ২৩ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। পালক-পুরোহিতদের দক্ষতাবৃদ্ধির জন্য ৬টি এবং ছাত্র-যুবকদের নীতি-নৈতিকতা বিষয়ক ১৪টি প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এতে ৪৪৬ জন পালক-পুরোহিত এবং ৯৬৬ জন ছাত্র-যুবক অংশগ্রহণ করেছে।

অন্যান্যের মধ্যে ধর্মসচিব মো. নুরুল ইসলামসহ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উইলিয়াম প্রলয় সমদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম শর্মা, ট্রাষ্টি সুপ্ত ভূষণ বড়ুয়াসহ চট্টগ্রামের বিভিন্ন মন্দিরের পুরোহিত এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী নগরীর ষোলশহরে চট্টগ্রামের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এ বি এম মহিউদ্দীন চৌধুরীর কবর জিয়ারত করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa