আফগানিস্তান ক্রিকেটের পোস্টারবয় বলা হয় রশিদ খানকে। তবে ২৬ বছর পেরোলেও বিয়ে না করায় নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। অবশেষে এবার বিয়ের পিড়িতে বসলেন এই ডান হাতি অলরাউন্ডার। সেই সঙ্গে ভক্তদের বড় চমক দেখিয়েছেন তিনি।

রশিদ খান

Advertisement

বৃহস্পতিবার (৪ অক্টোবর) আফগানিস্তানের রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে বিয়ের কার্যক্রম সম্পন্ন করেন রশিদ। একই মজলিশে রশিদের তিন ভাইও শুভ কাজ সারেন। তিন ভাই হলেন- আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান।

দেশটির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পশতুন রীতিতে বিয়ে করেছেন তারা। তবে চার ভাইয়ের কেউই পাত্রীর নাম প্রকাশ করেননি। বিয়ের অনুষ্ঠানে সতীর্থ ও ক্রিকেট বোর্ডের অনেককে আমন্ত্রণ জানান রশিদ।

নিমন্ত্রণ পেয়ে অনুষ্ঠানে উপস্থিত হন সতীর্থ মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকি, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ, বোর্ডের প্রধান নির্বাহী নসিব খান। এছাড়া আরও অনেক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

রশিদের বিয়ের সময় ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলের বাইরে ছিল কড়া নিরাপত্তা বেষ্টনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, অস্ত্র নিয়ে হোটেলের বাইরে অবস্থান করছেন প্রহরীরা।

রশিদকে যারা প্রথমে অভিনন্দন জানিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার নবি। বিয়ের অনুষ্ঠানে গিয়ে রশিদ ও তার ভাইদের সঙ্গে বেশ কিছু ছবি তোলেন নবি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কয়েকটি ছবি শেয়ার করেন।

পোস্টে নবি লিখেছেন, তোমাদের বিয়েতে অনেক অনেক অভিনন্দন। তোমাদের জীবন ভালো ও সমৃদ্ধ হোক।

কুয়েত প্রবাসীদের জন্য বড় সুখবর

কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার সিরিজ জিতেছে রশিদ-নবীরা। এরপরই বিয়ের কাজটা সেরে রাখলেন আফগান অলরাউন্ডার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.