Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় তিন মাসে ৩৭৭১৮ জনকে সরকারি আইনি সহায়তা
আইন-আদালত জাতীয়

তিন মাসে ৩৭৭১৮ জনকে সরকারি আইনি সহায়তা

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 29, 20202 Mins Read

জাতীয় আইনগত সহায়তা সংস্থা

Advertisement
জুমবাংলা ডেস্ক: চলতি বছরের প্রথম তিন মাসে ৩৭ হাজার ৭১৮ জনকে সরকারি খরচে বিনামূল্যে আইনি সেবা প্রদান করেছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা।

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত দেশে অসচ্ছল বিচারপ্রার্থী ও আইনি সহায়তা প্রত্যাশীদের বিভিন্ন বিষয়ে আইনি সহায়তা ও পরামর্শ প্রদানের তথ্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে গরীব ও অসহায় ২৮ হাজার ৩৩৯ ব্যক্তিকে আইনগত সহায়তা দেয়া হয়েছে। কলসেন্টার/হটলাইনের মাধ্যমে ৪ হাজার ৬৩৫ জনকে আইনি পরামর্শ ও তথ্য সেবা প্রদান করা হয়েছে। মামলা দায়েরের পূর্বে মীমাংসার মাধ্যমে (প্রি-কেইস ম্যানেজমেন্ট) ৪ হাজার ৮৭ জনকে এবং মামলা দায়েরের পর মীমাংসার মাধ্যমে (এডিআর) নিষ্পত্তি আইনি সেবা দেয়া হয়েছে ৬৫৭ জনকে।

মানুষের সব মৌলিক অধিকারের পাশাপাশি বিচার পাওয়ার অধিকারও প্রতিষ্ঠিত করতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার উদ্যোগ গ্রহণ করে। ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে লিগ্যাল এইড ‘কল সেন্টার জাতীয় হেল্পলাইনের’ উদ্বোধন করেন। এ হেল্পলাইনে ১৬৪৩০ নম্বরে ফোন করে জাতীয় আইনগত সহায়তা প্রদানকারী সংস্থার মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পাচ্ছেন দেশের স্বল্প আয়ের ও অসহায় বিচারপ্রার্থী নাগরিকরা।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার আর্থিকভাবে অস্বচ্ছল, সহায় সম্ভলহীন, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে “আইনগত সহায়তা প্রদান আইন-২০০০” প্রণয়ন করে। ২০০০ সালে তৎকালীন শাসন আমলে আইনটি প্রণয়ন করে আওয়ামী লীগ। তারপরের সরকারগুলো আইনটি কার্যকরে উল্লেখযোগ্য কোন পদক্ষেপ নেয়নি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্টিত নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর আওয়ামী লীগ দরিদ্র ও অসচ্ছল জনগণের বিচারপ্রাপ্তি নিশ্চিতে আইনটি কার্যকরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এবং তা অব্যাহত রয়েছে।

২০০০ সালে প্রণীত আইনটি অনুযায়ি “জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা” গঠন করা হয়। রাজধানীর ১৪৫, নেউ বেইলী রোডে এ সংস্থার প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে। এর ব্যাপ্তি সুপ্রিমকোর্ট, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত নেয়া হয়। জেলা কমিটি গঠন, প্রতিটি জেলা জজ আদালত, শ্রম আদালতে এর কার্যালয় ও এডিআর কর্ণার স্থাপন করা হয়েছে। এতে দরিদ্র-অসচ্ছল ও অসহায় জনগণ বিচারপ্রাপ্তিতে সুবিধা পাচ্ছে। নানা প্রচার, প্রচরণা, সেমিনার ও কর্মশালা আয়োজনের মধ্য দিয়ে এ সেবা বিষয়ে জনসচেতনতাও বৃদ্ধি পাচ্ছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নিজস্ব ওয়েবসাইট রয়েছে । এ ওয়েবসাইটে জাতীয় আইনগত সহায়তা প্রদান বিষয়ে বিস্তারিত সকল তথ্য জানা যায়। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

June 30, 2026
নিজের ওজন

নিজের ওজন ৪৩ কেজি, বহন করেন ১০০ কেজি!

June 30, 2026
তথ্য উপদেষ্টা

নিষেধাজ্ঞা থাকলে রাজনীতি করতে পারবে না আ. লীগ : তথ্য উপদেষ্টা

June 30, 2026

Latest News

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

নিজের ওজন

নিজের ওজন ৪৩ কেজি, বহন করেন ১০০ কেজি!

তথ্য উপদেষ্টা

নিষেধাজ্ঞা থাকলে রাজনীতি করতে পারবে না আ. লীগ : তথ্য উপদেষ্টা

নতুন পে-স্কেল

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানা গেল

দেশের স্বাস্থ্যব্যবস্থা

বদলে যাচ্ছে দেশের স্বাস্থ্যব্যবস্থা, সরকারের বড় পরিকল্পনা

NRB

রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ: নতুন এনবিআর চেয়ারম্যান

বজ্রবৃষ্টি

দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শিক্ষামন্ত্রী

বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যা সমাধানে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৩টি উপজেলা গঠন

১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের

ডা. জাহেদ

আরবি হরফ সম্বলিত পতাকা টাঙানোর ঘটনায় তদন্ত চলছে : ডা. জাহেদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa