Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় তিন হাজার কোটি টাকার স্বীকারোক্তি শামীমের
জাতীয়

তিন হাজার কোটি টাকার স্বীকারোক্তি শামীমের

By Shamim RezaNov 5, 2019, 11:51 PM Asia/Dhaka4 Mins Read

image-227519-1570045193জুমবাংলা ডেস্ক : দুদকের জিজ্ঞাসাবাদে জি কে শামীম তার সুবিধাভোগীদের নাম প্রকাশ করেছেন বলে জানা গেছে৷ প্রকাশ করেছেন তার সম্পদের পরিমাণও৷ কিন্তু দুদক তাদের চার্জশিটে তার অবৈধ সম্পদের বিষয়টিই রাখবে, সুবিধাভোগীদের নয়৷ তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি দুদক৷ খবর ডয়চে ভেলের।

Advertisement

দুদকের পাঁচ সদস্যের একটি টিম জিজ্ঞাসাবাদ করছে জি কে শামীমকে৷ জানা গেছে, দুই বছর আগে একটি রাজনৈতিক দলের সহযোগী সংগঠনকে সোহরাওয়ার্দী উদ্যানের এক অনুষ্ঠান উপলক্ষে চার কোটি টাকা দেন তিনি৷ ওই সংগঠনকে মাসে দিতেন ৫০ লাখ টাকা৷ আর যেকোনো ধরনের অনুষ্ঠান হলেই দিতেন ১০ লাখ টাকা৷ সংগঠনটির শীর্ষ নেতাকে এরই মধ্যে অপসারণ করা হয়েছে৷

এর বাইরে গণপূর্তের প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারীদের তিনি নিয়মিত মাসোহারা দিতেন৷ তার এই মাসোহারায় রাজনৈতিক নেতা, পুলিশ ও প্রশাসন, সাংবাদিক এবং সেলিব্রেটি বা তারকারাও রয়েছেন৷ তারকাদের তিনি মূলত দেশে ও দেশের বাইরে প্রমোদ ভ্রমণে পাঠাতেন৷

জি কে শামীম গণপূর্তের অধীনে ঠিকাদারির একচ্ছত্র কাজ করলেও তার সিন্ডিকেটে ওয়াসা, মেডিক্যাল, এলজিইডি, সড়ক ও জনপথ এবং পানি উন্নয়ন বোর্ড আছে৷ এসব প্রতিষ্ঠানে ঠিকাদারি যারা করেন তাদের একটি অংশ তার সিন্ডিকেটের সদস্য৷

দুদক সাত দিনের রিমান্ডে জি কে শামীমকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে রবিবার থেকে৷ আর যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সোমবার থেকে৷

জি কে শামীমের সম্পদ কত?
জানা গেছে জি কে শামীম জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত তিন হাজার কোটি টাকার সম্পদের কথা স্বীকার করেছেন৷ বাংলাদেশ ছাড়াও সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় তার সম্পদ রয়েছে বলে জানিয়েছেন৷ তিনি দুবাইতে বসবাসের কথা ভাবছিলেন৷ ডিসেম্বর মাসেই সেখানে তার ফ্ল্যাট কেনার কথা ছিল৷

জি কে শামীমের অসুস্থতার দাবি
রবিবার জি কে শামীমকে দুদকে জিজ্ঞাসাবাদের জন্য আনার পর পরই বুকে ব্যথার কথা জানান তিনি৷ এরপর দুদকের নিজস্ব চিকিৎসক ডেকে এনে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়৷ চিকিৎসক সবকিছু পরীক্ষা করে স্বাভাবিক বললে তিনি জিজ্ঞাসাবাদ এড়াতে ব্যর্থ হন৷

জানা গেছে, এখন জি কে শামীম স্বাভাবিকভাবেই সব প্রশ্নের উত্তর দিচ্ছেন৷ তবে তাকে যেকোনো প্রশ্ন একাধিকবার জিজ্ঞাসা করলে তিনি বেশ ভেবেচিন্তে জবাব দেন৷

দুদকের লক্ষ্য
ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পর দুদক এ পর্যন্ত নয়টি দুর্নীতির মামলা করেছে, যার মোট আসামি ১৬ জন৷ জি কে শামীমের বিরুদ্ধে মামলায় ২৯৭ কোটি আট লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক৷ আর খালেদের বিরুদ্ধে পাঁচ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনা হয়েছে৷

জানা গেছে, দুদক মামলার চার্জশিটে তাদের অবৈধ সম্পদের ব্যাপারেই সীমাবদ্ধ থাকবে৷ তাদের সঙ্গে সংশ্লিষ্ট বা সুবিধাভোগীদের বিষয় থাকবে না৷ তারা এসব ব্যাপারে বাড়তি যে তথ্য দিচ্ছেন তা দুদকে আর্কাইভ আকারে নথিভুক্ত করা হবে৷ ভবিষ্যতে প্রয়োজন হলে এসব তথ্য নিয়ে আলাদা তদন্ত হবে৷ দুদক যুবলীগ নেতা সম্রাট, আরমান, মিজান ও রাজীবের বিরুদ্ধেও মামলার প্রস্তুতি নিচ্ছে৷

জি কে শামীম বা খালেদকে জিজ্ঞাসাবাদে কী তথ্য পাওয়া যাচ্ছে তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি সংস্থাটি৷ তবে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ ডয়চে ভেলেকে বলেন, ‘এখন জিজ্ঞাসাবাদ চলছে৷ জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য আমরা যাচাই বাছাই করব৷ আমরা দেখব এরমধ্যে কতটুকু সারবত্তা আছে৷ তারপর আমরা সিদ্ধান্ত নেবো আরও মামলা হবে কিনা বা আমরা কতটুকু এগুবো৷ তার আগে কিছু বলা যাবে না৷’

মামলার ধরন
গত ২০ সেপ্টেম্বর যুবলীগ নেতা জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে গুলশানের বাসা থেকে আটক করে র‌্যাব৷ এরপর পর্যায়ক্রমে খালেদ, সম্রাট ও আরমানসহ ঢাকা ও ঢাকার বাইরে ক্যাসিনোবিরোধী অভিযানে ২৭৩ জনকে আটক করা হয়৷ তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ টাকা, অস্ত্র, মাদক ও ক্যাসিনো সরঞ্জাম৷

শামীম, খালেদ, সম্রাট ও আরমানদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক, অর্থ পাচার এবং দুর্নীতি দমন আইনে তিন ধরনের মামলা হয়েছে৷ এরইমধ্যে র‌্যাব জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় চার্জশিট দিয়েছে৷

শুরুতে শামীমকে আটকের পর ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে৷ এরপর র‌্যাব তদন্তের দায়িত্ব পায়৷ ডিবি উত্তরের উপ কশিনার মশিউর রহমান বলেন, ‘জিজ্ঞাসাবাদে আমরা কী পেয়েছি তা প্রকাশ করা যাবে না৷ তবে আমরা যা পেয়েছি তা সবই র‌্যাবকে পাঠিয়েছি৷ আমরা প্রধানত তার অর্থের উৎস, সুবিধাভোগী, সম্পদের পরিমাণ এইসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছি।’

এদিকে র‌্যাব জিজ্ঞাসাবাদকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তাদের উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে জিজ্ঞাসাবাদ নিয়ে যে তথ্য পরিবেশন করা হচ্ছে ওই তথ্য তারা দেননি৷ আর মঙ্গলবার চেষ্টা করেও র‌্যাবের দায়িত্বশীল কারোর বক্তব্য পাওয়া যায়নি৷

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
চুরি

নাটোরে চোরকে ছেড়ে দিয়ে চুরির ফ্রিজ কিনলেন পুলিশ কর্মকর্তা!

May 24, 2026, 7:36 PM Asia/Dhaka
হজ

সোমবার সন্ধ্যা থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু

May 24, 2026, 5:53 PM Asia/Dhaka
সীমান্তে মাইন বিস্ফোরণ

সীমান্তে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত

May 24, 2026, 5:46 PM Asia/Dhaka
Latest News
চুরি

নাটোরে চোরকে ছেড়ে দিয়ে চুরির ফ্রিজ কিনলেন পুলিশ কর্মকর্তা!

হজ

সোমবার সন্ধ্যা থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু

সীমান্তে মাইন বিস্ফোরণ

সীমান্তে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত

গ্যাস সরবরাহ

সোমবার ৯ ঘণ্টা যেসব এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

প্রধানমন্ত্রী তারেক রহমান

সবুজ ও আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পাসপোর্টে আবারও ফিরছে ‘একসেপ্ট ই সরায়েল’: স্বরাষ্ট্রমন্ত্রী

ramisa

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল

PM-power

দেশ পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

TCB

লিটারে ১৪ টাকা কমে বাজারে সরাসরি সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি

রেলমন্ত্রী

ধানের খড়ে চাকা স্লিপ, দুই ট্রেন সাময়িক বিলম্ব : রেলমন্ত্রী

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp