Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় তীব্র গরমের তাপপ্রবাহে হাঁপিয়ে উঠছে ২৪ জেলার মানুষ
জাতীয়

তীব্র গরমের তাপপ্রবাহে হাঁপিয়ে উঠছে ২৪ জেলার মানুষ

By rskaligonjnewsJuly 31, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক: দেশের ২৪ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কিছুতে কমছে না। দিনে যেমন রোদের প্রতাপ, রাতে তেমন গরম হাওয়া। প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠছে মানুষ। গরমে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে খেটে খাওয়া সাধারণ মানুষ। গরম উপেক্ষা করেই তাদের বাইরে বের হতে হচ্ছে।

তাপপ্রবাহ

Advertisement

বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন হবিগঞ্জের সাইফুল ইসলাম। পরিবার নিয়ে থাকেন রাজধানীর দক্ষিণখান এলাকায়। রোববার সকালে অফিসে যেতে উত্তরা জসিমউদ্দিন মোড়ে গণপরিবহনের জন্য অপেক্ষা করছিলেন তিনি। তীব্র গরমে কপালে জমছে বিন্দু বিন্দু ঘাম। গায়ের শার্ট ভিজে গেছে।

আরটিভি নিউজকে তিনি বলেন, গরমে জীবন অতিষ্ট হয়ে যাচ্ছে। এখনতো বর্ষাকাল। বৃষ্টি হওয়ার কথা। বৃষ্টি হলেতো গরম কিছুটা কমতো। কিন্তু বৃষ্টিরতো দেখা নাই।

তিনি আরও বলেন, সভা সমাবেশের কারণে রাস্তায় গণপরিবহন কম। একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে অফিসে যেতে গণপরিবহন সমস্যা। খুব ঝামেলায় আছি। সারাদেশে যেভাবে রাজনীতির মাঠ গরম হয়েছে। ঠিকমত অফিস করতে পারব চিন্তায় আছি।

মিরপুর ১০ নম্বর গোল চত্বরের রাস্তার পাশে শরবত পান করছিলেন রিকশাওয়ালা মনসুর মিয়া। বাড়ি বরিশালের মুলাদী। পরিবার নিয়ে থাকেন মিরপুর ১২ নম্বর।

আরটিভি নিউজকে তিনি বলেন, প্রচণ্ড গরম। আর সহ্য হচ্ছে না। রোদে পুড়লেও আমগো দেখার কেউ নাই। মরলেও দেখার কেউ নাই। দুঃখের কথা বলার জায়গাও নেই। দেখেন শরীরে গরমে কেমন ফোসকা পড়ছে।

তিনি আরও বলেন, এর আগে গরমে ঘামে শরীর ভিজে ঠান্ডা লেগে জ্বর হইছিলো। ভুগছি অনেক দিন। শরীরটা দুর্বল হয়ে গেছে। এই গরমে বের হইছি পোলাপানের মুখের দিকে তাকাইয়া। রিক্সা নিয়া রাস্তায় না নামলে খাবারতো জুটবো না।

তবে আবহাওয়াবিদরা বলছেন, বিশ্বজুড়ে আবহাওয়া পরিবর্তনের প্রভাব পড়েছে বাংলাদেশেও।

এদিকে এর মধ্যে সুখবর দিল আবহাওয়া অফিস। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহওয়া অধিদপ্তর। রোববার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থান করছে।

মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, রংপুর, নেত্রকোণা, সীতাকুন্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, মংলা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলসহ রাজশাহী ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর ও ফেনীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

ইতিহাসে আজকের (৩১ জুলাই ২০২৩) এই দিনে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

June 22, 2026
স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

June 22, 2026
Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

June 22, 2026

Latest News

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa