Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home তুই অনেক বড় ব্যবসায়ী ৫ কোটি টাকা দে!
অপরাধ-দুর্নীতি

তুই অনেক বড় ব্যবসায়ী ৫ কোটি টাকা দে!

By iNews DeskJune 22, 20202 Mins Read
Advertisement

ঢাকার কেরানীগঞ্জে অপহরণের এক দিন পরে মো. নুর আলম (৩৮) নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জ অলিনগর এলাকায়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

অপহৃত ব্যবসায়ীর ভাই নজিবুল ইসলাম জানান, আমার ভাই ইনপোর্ট এক্সপোর্টের ব্যবসা করে। ঢাকার উত্তরা রাজউক মার্কেটে স্বাধীন ইলেকট্রনিক্স নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে। বছর খানেক আগে সে কেরানীগঞ্জে তাবলীগ জামাতে আসে। সেখানে মো. জাকির হোসেন (৪৮) নামে এক ভদ্র লোকের সঙ্গে তার পরিচয় হয়। এরপরে তাদের প্রায়ই যোগাযোগ হতো।

কয়েকদিন আগে জাকির আমার ভাই নুর আলমকে ফোন দেয় এবং চায়না থেকে মাস্ক ইমপোর্ট করতে চায় বলে আমার ভাইকে প্রস্তাব দিয়ে তার সঙ্গে সরাসরি দেখা করতে বলে। আমার ভাই তখন আমাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলায় অবস্থান করছিল। ভাই গ্রাম থেকে শনিবার সরাসরি জাকিরের ঠিকানা মতো পৌঁছালে জাকির তার সহযোগী মো. আমির (৫২), মো. জুম্মনসহ (৩৩) বেশ কয়েকজন আমার ভাইকে আটকিয়ে ফেলে।

তাকে কালিগঞ্জ অলিনগর এলাকার একটি ভবনের ৭ তলার একটি রুমে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে। পরে তারা ভাইকে বলেন, তুই অনেক বড় ব্যবসায়ী ৫ কোটি টাকা আমাদের দে, নাইলে তোকে ছাড়া যাবে না। আমার ভাই অনেক অনুনয় বিনয় করে কান্নাকাটি করতে থাকে। তাদের পায়ে ধরলে তারা বলে অন্তত ১ কোটি টাকা দাবি করে বাড়িতে ফোন দিতে বলেন। পরে অপহরণকারীরা আমার ভাইকে অনেক মারধর করে এবং সঙ্গে থাকা নগদ অর্থ, মোবাইল, প্রয়োজনীয় কাগজপত্র সব ছিনিয়ে নিয়ে যায়।

এরপর তারা আমাকে আমার ভাইয়ের নম্বর দিয়ে ফোন দেয় এবং বলে তোর ভাই আমাদের হেফাজতে আছে ১ কোটি টাকা মুক্তিপণ না দিলে তাকে ছাড়বে না। থানা পুলিশে জানালে তারা আমার ভাইকে মেরে ফেলবে বলে জানায়। পরে আমি কয়েকজন সাংবাদিকের সহযোগীতা নিয়ে বিষয়টি পুলিশকে অবগত করি।

রবিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রযুক্তির ব্যবহার করে আমার ভাইয়ের সর্বশেষ অবস্থান নির্ণয় করে। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জ অলিনগর এলাকায় একটি ভবনের ৭ তলায় একটি রুম থেকে আমার ভাইকে আহত অবস্থায় উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ঘটনাস্থল থেকে আগেই পালিয়ে যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান জানান, ব্যবসায়ী অপহরণের এক দিন পরেই প্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে। তাদেরকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
নিকুঞ্জ-১ সংলগ্ন জলাশয় ভরাট

হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিকুঞ্জ-১ সংলগ্ন জলাশয় ভরাট, মারাত্মক ঝুঁকিতে পরিবেশ

February 5, 2026
হিসান রহমান

তিন বছরের শিশু যাত্রীকে নিয়ে ইজিবাইক চালক চম্পট

January 29, 2026
Dodok

দুদকের জালে রূপায়ণ ও রাজউকের ৪৩ জন, দখল ও জালিয়াতির ভয়াবহ অভিযোগ

January 26, 2026
Latest News
নিকুঞ্জ-১ সংলগ্ন জলাশয় ভরাট

হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিকুঞ্জ-১ সংলগ্ন জলাশয় ভরাট, মারাত্মক ঝুঁকিতে পরিবেশ

হিসান রহমান

তিন বছরের শিশু যাত্রীকে নিয়ে ইজিবাইক চালক চম্পট

Dodok

দুদকের জালে রূপায়ণ ও রাজউকের ৪৩ জন, দখল ও জালিয়াতির ভয়াবহ অভিযোগ

মরদেহ

কেরানীগঞ্জে গৃহশিক্ষিকার ফ্ল্যাট থেকে নিখোঁজ ছাত্রী ও মায়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রানা প্রতাপ হত্যা

যশোরে গুলি করে রানা প্রতাপ হত্যার ঘটনায় যুবক আটক

স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি হত্যা

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজধানীর সেই স্কুলছাত্রী খুন

স্কুলছাত্রী

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যার ঘটনায় র‍্যাবের অভিযান, হোটেলকর্মী মিলন গ্রেফতার

dudok

ময়মনসিংহে এডিপির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাৎ

sahriar alam

স্ত্রী-সন্তানসহ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

said kokhon

সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.