স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন নাঈম ইসলাম। দশ হাজারি ক্লাবে এর আগে একমাত্র সদস্য ছিলেন তুষার ইমরান। এবারের জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে এসে তুষারের আরও একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন ঢাকা মেট্রোর এই ব্যাটসম্যান।

তুষারের রেকর্ডে ভাগ বসালেন নাঈম

বৃহস্পতিবার (২ নভেম্বর) কক্সবাজারে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সিলেটের বিপক্ষে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৩২ শতকের রেকর্ড স্পর্শ করেন নাঈম। দিন শেষে ১৩৩ বলে ১২ চার ও ২ ছক্কায় ১০৪ রানে অপরাজিত থাকেন ডানহাতি এই ব্যাটার।

নাঈমের সঙ্গী সাদমান ইসলামও এদিন শতকের খরা কাটিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বশেষ পাঁচ ম্যাচে সাদমানের অর্ধশত চারটি। কাল তার ব্যাট থেকে এসেছে অপরাজিত ১৫৭ রান। ৩০০ বলের ইনিংসে তার বাউন্ডারি ১৮টি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি সাদমানের ১৩তম শতক।

দুজনের জোড়া শতকের সৌজন্যে প্রথম দিন শেষে ২ উইকেটে ৩৫৯ রান করেছে মেট্রো।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.