Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা তুুমি আমার নাম রেখে দিলে কেন ? : ‘সাকিব’কে সাকিব
ক্রিকেট (Cricket) খেলাধুলা

তুুমি আমার নাম রেখে দিলে কেন ? : ‘সাকিব’কে সাকিব

By জুমবাংলা নিউজ ডেস্কআগস্ট 17, 2022Updated:আগস্ট 17, 20223 Mins Read

স্পোর্টস ডেস্ক :  তার নাম নাঈম শেখ। ক্লাস ওয়ানে পড়ে সে। এই বয়সে সে এতোটাই সাকিবভক্ত যে,নিজের নাম বদলে রেখেছেন সাকিবের নামে।

সাকিবের একঝলক দেখা পেতে নাঈম  প্রতিদিন হাজির হতো মিরপুর স্টেডিয়ামে। বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সময় সেই নাঈমের একটি একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তুুমি আমার নাম রেখে দিলে কেন : ‘সাকিব’কে সাকিব
ছবি সংগৃহীত
Advertisement

যা চোখে পড়েছে সাকিবের। এবার সেই ভক্তের সঙ্গে মঙ্গলবার দেখা করলেন সাকিব।

সেই সাক্ষাতের মুহূর্তটিও ছিল দারুণ।

সাকিবকে দেখার আশায় মঙ্গলবারও মিরপুর স্টেডিয়াম গেটে দাঁড়িয়ে ছিল নাঈম শেখ। সাকিবের গাড়ি ঢুকতে দেখেই সামনে এসে দাঁড়ায় সে। সাকিবও ছোট্ট ছেলেটিকে দেখে কাছে ডেকে নেন।

নাম জিজ্ঞেস করতেই নাঈম বলে ওঠে, ‘আমি সাকিব আল হাসান।’

অবাক বনে যান অলরাউন্ডার, সাকিবের প্রশ্ন, ‘তুুমি আমার নাম রেখে দিলে কেন?

জবাবে নাঈম জানায়, সব ক্রিকেটারের মধ্যে সাকিব তার বেশি প্রিয়। তাই নিজের নাঈম নাম ভালো লাগে না আর। নিজেই নিজের নাম সাকিব রেখেছে সে।

এমন কথা শুনে সাকিব আল হাসানের মন ভরে যায় অবশ্যই।  পরে নাঈমকে সঙ্গে নিয়েই ইনডোরের নেটে অনুশীলনে নামেন সাকিব। নিজে ব্যাটিং অনুশীলন করার সময় এক ওভার বল করান নাঈমকে দিয়ে। ব্যাটিং করেন সাকিব। বলতে গেলে সাকিবকে বল করল ‘সাকিব’।

এক কথায় ঈদের চাঁদ হাতে পেল নাঈম শেখ। এতেই থামেননি সাকিব। জানতে চান আর কি লাগবে তার খুদেভক্তের। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের কাছে জুতা ও জার্সি চায় ছোট্ট নাঈম।

জাতীয় দলের ম্যাসাজম্যান সোহেল হোসেনকে শিশুর সঙ্গে করে দোকানে পাঠান সাকিব। তবে আশপাশে ভালো মানের দামি জুতা ও জার্সি পাওয়া যায়নি তখন। সাকিব চান তার এমন ভক্তকে নিম্নমানের কোনো গিফট না দিতে।  সোহেল মঙ্গলবার এসব কিনতে নিষেধ করেন। পরে নাঈমকে ডেকে বলেন, আগামীকাল (বুধবার) সকাল ১১টায় নিজেই তাকে ২ জোড়া জুতা, ২ পিস জার্সি ও ২ পিস ট্রাউজার কিনে দেবেন।

ক্রিকেটকে মনেপ্রাণে ভালোবাসে নাঈম শেখ। বড় হয়ে ক্রিকেটার হতে চায়। কিন্তু দুশ্চিন্তা হলো ব্যাট-বল নেই।

এ খুদে ক্রিকেটভক্ত এক সাক্ষাতে জানায়, আমি ব্যাটিংও করুম, বোলিংও করুম। সাকিবের মতো প্লেয়ার হমু। বাবা গাড়ি চালায়। মা অন্যের বাসায় কাজ করে। তারা ক্রিকেটের সরঞ্জাম কিনে দিতে সামর্থ্যবান নয়।

তবুও নাঈমের স্বপ্ন থেমে নেই। ক্রিকেটার হতে দৃঢ় প্রত্যয় ঝরল এ খুদের মুখে, প্রয়োজনে রিকশা চালামু, টাকা জমিয়ে ব্যাট-বল কিনমু।

জাতীয় দলের সব ক্রিকেটারের সঙ্গে দেখা করতে আগ্রহী নাঈম। বিশেষ করে সাকিবের সঙ্গে দেখা করতে মরিয়া সে।

নাঈম জানায়, খেলোয়াড়দের সঙ্গে দেখা করতেই মিরপুর স্টেডিয়ামের গেটে এসে দাঁড়িয়ে থাকে সে।

বলে, আমি সব প্লেয়ারের সাথে কথা বলতে চাই। প্লেয়ারদের দেখতে আমার ভালো লাগে। একবার নুরুল হাসান সোহান ভাইয়ের সাথে দেখা হইছিল। কিন্তু কথা হয়নি।

সাকিবের কাছ থেকে প্রশিক্ষণ নিতে চায় সে। নাঈম বলে, আমি সাকিব ভাইয়ের কাছ থেকে ব্যাটিং আর স্পিন বোলিং শিখতে চাই।

এক রাতের জন্য কত টাকা নেন স্বস্তিকা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বড় ব্যবধানে জয়

বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

জুন 10, 2026
পারফরম্যান্সে

শাকিরাকে দিয়ে শুরু, লিসার পারফরম্যান্সে শেষ উদ্বোধনী অনুষ্ঠান

জুন 10, 2026
ওমর

ভিসা জটিলতায় বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সোমালিয়ার রেফারি ওমর আরতান

জুন 10, 2026
Latest News
বড় ব্যবধানে জয়

বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

পারফরম্যান্সে

শাকিরাকে দিয়ে শুরু, লিসার পারফরম্যান্সে শেষ উদ্বোধনী অনুষ্ঠান

ওমর

ভিসা জটিলতায় বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সোমালিয়ার রেফারি ওমর আরতান

ডিকারসন

বিশ্বকাপে ভিএআর দায়িত্বে জো ডিকারসন, মাঠের রেফারি থেকে নতুন ভূমিকায়

এরিকসেন

আবারও মাঠে অসুস্থ এরিকসেন, পাশে দাঁড়ালেন হ্যারি কেইন

ফিরছেন

পুরোনো ঠিকানায় ফিরছেন ‘দ্য স্পেশাল ওয়ান’, বিদায় জানাল বেনফিকা

সকালে মাঠে নামছে আর্জেন্টিনা

সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

ফুটবলার ঋতুপর্ণা

ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

সির সির গান

আবারও বিশ্বকাপের গানে নোরা ফাতেহি, ‘সির সির’-এ তোলপাড় নেটদুনিয়া

মোসাদ্দেক

মাঠে ফিরেই ম্যাচসেরা, যা বললেন মোসাদ্দেক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa