
বেবিচক সূত্র জানায়, বিমানটি কাতারের দোহা বিমানবন্দর হয়ে ওয়াশিংটন যাবে। ট্রানজিট থাকলেও করোনা ভাইরাস ঝুঁকির কারণে ওই দেশে নামতে পারবেন না কোনো যাত্রী।
সূত্র আরও জানায়, আগামী ১৭ এপ্রিল সকালে অস্ট্রিলিয়ার উদ্দেশ্য প্রথমবারের মতো বিশেষ বিমান যাবে। এছাড়া দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে খুব শিগগির বিশেষ ফ্লাইট পাঠাবে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শুক্রবার জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ১২৩ জার্মান নাগরিক। এছাড়াও এর আগে যুক্তরাষ্ট্র, ভুটান, রাশিয়া, মালয়েশিয়া ও জাপানের নাগরিকরা বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



