
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বেদেরঘাট বস্তিতে যান তিনি। সেখানে ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেন আতিকুল। এরপর টিঅ্যান্ডটি বয়েজ হাই স্কুল মাঠে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এর আগে শনিবার ভোর রাতে বনানীর টিএন্ডটি বস্তিতে ভয়াবহ আগুনে প্রায় ২০০ ঘর পুড়ে গেছে। দমকলকর্মীরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ওই বস্তিতে ভোর রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। দ্রুত তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ঘটনাস্থলে এসে সকাল ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
আগুনে প্রায় ২০০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, আগুন লাগার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নূর হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


